somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিধ্বস্ত পথিক
কিছু কথা ভাবিতে ভাবিতেn অক্ষিতে আসিল জল,nজলকে বলিলাম, তুই হঠাৎnকেন বাহিরে আসিলি বল?nজল বলিল, অক্ষিটি তোমারnসুখ সৃষ্টির নীড়,nকি করিয়া বল সহিব আমিnএত কষ্টের ভিড়।

এবং আমাদের বর্তমান

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ, আমাদের অনেক মায়ার দেশ, অনেক সাধের দেশ। এত এত স্বপ্ন বুনে, এত এত পরিশ্রম করে আমাদের দিনগুলো খুব শৃঙ্খলভাবে না হলেও মোটামুটিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু একটা না একটা বাঁধা আসবেই সবসময়, হউক সেটা রূপকথা কিংবা আমাদের বাস্তব কথা। আমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সবাই বেশ ভালোভাবেই অবহিত। কি হচ্ছে এইসব? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এর নামই কি গনতন্ত্র? আমরা সাধারণ মানুষেরা এর বেশী কিছুই বলতে পারিনা, বলার কিছু নেইও, আর এত বলারই বা সময় কোথায়!

একটা গল্প বলি। একদেশে দুই বন্ধু ছিল। আওয়ামী লীগ এবং বিএনপি, বিএনপি এবং আওয়ামী লীগ। সে দেশে ছিল এক স্বর্ণের আপেল। আপেলটা কিভাবে সে দেশে আসলো তা না হয় না ই বললাম। তো সেই স্বর্ণের আপেলটাকে দুই বন্ধু তাদের বংশগত মনে করতে লাগল। মাঝখান দিয়ে সেই স্বর্ণের আপেল চলে গেল এক স্বৈরাচারী ব্যক্তির কাছে। দুই বন্ধু তখন নামলো মাঠে তাদের স্বর্ণের আপেল উদ্ধার করতে। স্বর্ণের আপেল উদ্ধার হয়েছেও বটে, কিন্তু দুই বন্ধুর মাঝখানে চলে আসল একটা দাগ। কেন? কারণ, স্বর্ণের আপেল শুধু একজনই পাবে। সেই তখন থেকে দুই বন্ধুর প্রত্যেকেই যার যার বংশীয় গরিমা দেখিয়ে পালাবদল করে স্বর্ণের আপেল রেখে আসছে তাদের কাছে। বর্তমানে তাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গিয়েছে যে, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। প্রতিনিয়তই তারা খোঁচা-খুচিঁতে লেগে আছে। কেন তারা এরকম করে? কারণ তারা উভয়েই স্বর্ণের আপেল পেতে চায় একেবারে সারাজীবনের জন্য। কিন্তু এই স্বর্ণের আপেল একজনই পাবে, হয়ত বারবার পাবে কিন্তু একেবারের জন্য না।

আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যা শুরু করেছে তা বলার অযোগ্য। আওয়ামী লীগের পক্ষে যা যৌক্তিক, বিএনপির পক্ষে তা অযৌক্তিক। একইরকমভাবে, বিএনপির পক্ষে যা যৌক্তিক, আওয়ামী লীগের পক্ষে তা অযৌক্তিক। তারা দুই দল খেলছে যুক্তি-অযুক্তির খেলা। তাদের এই কুযুক্তির খেলায় ধামাচাপা পড়ে পিষ্ট হচ্ছি আমরা, আম-জনতারা। মাঠে ক্রিকেট খেলছে তারা, আর মাঠের বাহিরে আমাদের উপর এসে বল পরছে। রান করছে তারা, আর আউট হচ্ছি আমরা। কি আজব খেলায় মেতেছে আমাদের দেশ!

আমরা তো চাই না আর কোন বিশ্বজিৎ খুন হউক, আমরা চাই না আর কোন শিশু ককটেলসদৃশ বলের আঘাতে মারা যাক, আমরা চাই না কোন সাংসদ উল্টাপাল্টা মন্তব্য করুক, আমরা চাইনা কোন রাজনৈতিক নেতার সম্মান নষ্ট হউক, আমরা চাই না কোন বাসে আগুন দেয়া হউক, আমরা চাইনা আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হউক। আমরা শুধু শান্তি চাই। শান্তি, শান্তি, শান্তি। কিন্তু আমার ভয় হয়, আমাদের অভিধান থেকে শান্তি শব্দটাই না আবার বিলীন হয়ে যায়!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×