মনুষ্য এক এমনই আজব প্রাণী যাহার বিচরণক্ষেত্রের আদি-অন্ত খুঁজিয়া পাওয়া বড় দায়, বড়ই মুশকিল। আমরা মনুষ্য জাতি, আমরা ইহাই ভুলিয়া যাই যে, সৃষ্টিকর্তা আমাদিগকে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রেরণ করিয়াছেন। আমাদিগের আচরন, আমাদিগের দৃষ্টিভঙ্গি, আমাদিগের চিন্তা-চেতনা; সর্বকিছুই আমাদিগের দৃষ্টিসীমার এতটাই ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে যে, আমরা আমাদিগের জ্ঞানচক্ষুতে উহা পরিমাপ করিবার আর জো রাখি নাই। আমরা এতটাই উৎকৃষ্ট এক সমাজে, এতটাই মোহময়ি জীবন যাপন করিতেছি যে, আমাদিগের বোধ করি আসল লক্ষই ভুলিয়া যাইতেছি। কি আর বলিব দুঃখের কথা!!! মাঝেমধ্যে ইহা শুনিতে পাই যে, “আপন ভালো তো জগত ভালো।” এই যে বাক্যখানি রহিয়াছে, আজও সঠিকভাবে ইহার মর্ম উদ্ধার করিতে পারি নাই। যাহাই হউক, বুদ্দুদের কাতারে আপন নাম লিখিয়া চলিয়া ফিরিয়া যাইতে চাই; অতশত বুঝদার হতে চাই না বাপু!!!
বিঃ দ্রঃ সাধু ভাষায় লিখাটা এখন আর যদিও চলে না, কিন্তু মনে হল কথাগুলো চলিত ভাষা থেকে সাধু ভাষায়ই প্রকাশ করলে বেশি গাম্ভীর্যপূর্ণ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



