আমারও তো ইচ্ছে করে
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারো তো ইচ্ছে করে
শেষ বিকেলে বাসতে ভালো
সন্ধ্যে শেষের আবির মাঝে
ছড়িয়ে দিতে মনের আলো।
আমারও তো ইচ্ছে করে
আকাশ মাঝে উড়াতে ঘুড়ি
কারো মনের বারান্দাতে
খেলবো প্রেমের লুকোচুরি।
আমারও তো ইচ্ছে করে
নয়ন মাঝে হারিয়ে যেতে
মায়ার ভেলায় ভেসে ভেসে
ভালোবাসার হাওয়া খেতে!
আমারও তো ইচ্ছে করে
কালবোশেখির বর্ষা হতে
বৈশাখের ঐ ঝড়ো হাওয়ায়
একটুখানি প্রেম ছড়াতে।
আমারও তো ইচ্ছে করে
চাঁদনী রাতের প্রেমিক হতে
মাতাল রাতের ভালোবাসায়
মায়াবতীর মন রাঙাতে।
আমারও তো ইচ্ছে করে
নদীর জলে নাও ভাসাতে
দক্ষ নাওয়ের মাঝির মত
কারো মনের ঢেউ সামলাতে।
আমারও তো ইচ্ছে করে
হারিয়ে যেতে দূরের দেশে
রূপকথার রাজকন্যার মত
কারো হাত ধরবো ভালোবেসে।
আমারও তো ইচ্ছে করে
দেখবে কেউ এই মনের ব্যথা
ভালোবেসে শুনাবো তারেই
হৃদয়ে বোনা প্রেমের কাব্যকথা।
বিনিয়ামীন পিয়াস
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন