somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এই আবুল বারাকাত?

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম শাশ্বত জীবন বিধান, যেখানে রয়েছে শান্তি, সাম্য, প্রগতি, নারী অধীকার। মোট কথা
মানব জীবনে এমন কোন বিষয় নেই যা মহান আল্লাহ তায়ালা তার মনোনীত শাশ্বত বিধান ইসলামে
বর্ণনা করেননি। অথচ কতিপয় কিছু মুসলমান নাম ধারী কথিত বুদ্ধিজীবী বাংলাদেশ থেকে ইসলামের
মুলৎপঠনে চরম ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। তারা এখন জাতির কর্ণধারও!! আওয়ামী সরকার যেন তাদের গোলামে
পরিণত হয়ে গেল। তাদের অন্যতম একজন হলেন অর্থনীতিবিদ ডঃ আবুল বারাকাত। আসুন একটু জেনে নিই
কে এই আবুল বারাকাত? ইসলামের বিরুদ্ধে তার দুশমনি ও প্রতিহিংসার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলামের শত্রুপক্ষের তিনি একজন প্রথম সারির সৈনিক। তার লড়াই বুদ্ধিবৃত্তির ময়দানে। তার কাছে শাহবাগের নাস্তিক ব্লগার ও আয়োজকরা হলো তার নিজের ভাষার আলোকিত সৈনিক। ফলে তারা যে তার খুব কাছের লোক, সেটি তিনি গোপন রাখেননি। তার মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ইসলামের বিরুদ্ধে তার মতো তার মেয়ের আক্রোশও অধিক। সম্প্রতি তার মেয়ে সে আক্রোশের প্রকাশ ঘটিয়েছিলেন সপ্তাহের আর সব দিন বাদ দিয়ে জুমার নামাজের সময় ছাত্রদের পরীক্ষার আয়োজন করে। অবশেষে ছাত্রদের প্রতিবাদের মুখে তার সে ষড়যন্ত্র বানচাল হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশকে তারা যে কোন দিকে নিতে চান—সেটি কি এর পরও গোপন থাকে?
আবুল বারকাত লেখাপড়া করেছেন সোভিয়েত রাশিয়ায়। ভারতীয় লবির অতি কাছের লোক তিনি। ঢাকায় অবস্থানরত পশ্চিমা সাম্রাজ্যবাদী মহলের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক। ইসলামের বিরুদ্ধে আজ বিশ্বব্যাপী যে কোয়ালিশন, তার প্রায় সবার সঙ্গেই তার গভীর সম্পর্ক। চাকরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলেও তার আসল কাজটি অন্যত্র। গবেষণা ও ইভলিউশনের নামে তার একটি এনজিও আছে। সে এনজিও’র সূত্র ধরে তিনি প্রচুর অর্থ পান পশ্চিমা দাতা সংস্থাগুলো থেকে। সেই সঙ্গে আওয়ামী শাসনামলের অতিসুবিধাভোগী ব্যক্তিও। জনতা ব্যাংকের তিনি একজন কর্ণধার। আবুল বারকাতের মূল কাজটি হলো, বাংলাদেশে ইসলামপন্থীদের নির্মূলে অন্যদের উসকানি দেয়া। তার গবেষণা ও লেখালেখির বিষয় মূলত দুটি—এক. কী করে বাংলাদেশের মাটিতে হিন্দু ও হিন্দুস্থানের স্বার্থকে বৃদ্ধি করা যায়; দুই. কী করে বাংলাদেশের ইসলামপন্থীদের রাজনৈতিক ও অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেয়া যায়। মুজিব আমলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ভারত লুটে নিয়ে গেল, তা নিয়ে কিন্তু তিনি কোনো সময়ই মুখ খোলেননি। সে লুটের মধ্যে ছিল পাকিস্তান আর্মির অব্যবহৃত হাজার হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র। ভারত বাংলাদেশের মাটিতে পাকিস্তান আর্মির কোনো ট্যাংক, কোনো দূরপাল্লার কামান ও গোলাবারুদ রেখে যায়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের বিরুদ্ধে ঢাকার রাস্তায় যে কয়েকটি ট্যাংক নামানো হয়েছিল, সেগুলো এসেছিল মিসর থেকে। এসেছিল তত্কালীন মিসরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের খয়রাত হিসেবে। অথচ পাকিস্তান আর্মির ফেলে যাওয়া যুদ্ধাস্ত্র তখন বাংলাদেশের মাটিতে থাকলে এরূপ খয়রাতের কি প্রয়োজন ছিল?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×