somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদীকে নিয়ে রনির লেখায় সরব সামাজিক মিডিয়া

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারাগারে স্বল্পকালীন অবস্থানের স্মৃতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি লেখার প্রতিক্রিয়ায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আবার আলোচনায়। রনির লেখাটি নিয়ে ফেসবুক, টুইটার, ব্লগসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা গেছে মানুষের ব্যাপক প্রতিক্রিয়া।

কারাবন্দিদের কথা লিখতে গিয়ে তিনি লিখেছেন- (কারাগারে) গল্প বলতে সরকারের সমালোচনা। সব বন্দীই কায়মনোবাক্যে দিবানিশি সরকারের পতন কামনা করে দোয়া দরুদ পড়তে থাকে। তারা বলল, কেবল সাঈদী হুজুরের চোখের পানিতেই সরকার ভেসে যাবে। আমি বললাম, সেটা আবার কেমন? তারা বললেন, যতদিন জনাব দেলাওয়ার হোসাইন সাঈদী এই সেলে ছিলেন ততদিনই তিনি নামাজের ইমামতি করতেন। প্রত্যেক নামাজ শেষে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেন হে আল্লাহ! আমি যদি অন্যায় করে থাকি তবে তুমি শাস্তিদাতা। আমাকে দুনিয়ায় শাস্তিদানের মাধ্যমে আখিরাতের কঠিন শাস্তি থেকে উদ্ধার কর। আর যদি কোনো অন্যায় না করে থাকি তবে তুমি এই মজলুমের জিম্মাদার হয়ে যাও। আমি দেখতে চাই পৃথিবীর কোনো জুলুমবাজের এত স্পর্ধা যে তোমার জিম্মা থেকে কোনো নিরপরাধ ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে তারা শাস্তি প্রদান করে! এভাবে ঘণ্টার পর ঘণ্টা সবাই মিলে চোখের পানি ফেলে বুক ভাসিয়ে মোনাজাত করতেন।

গোলাম মাওলা রনি লিখেছেন, সবার কথা বিশেষত কান্নাকাটি এবং চোখের পানি ফেলার কথা শুনে আমি একটু দমে গেলাম। নিজের যতটুকু ধর্মকর্ম করার অভ্যাস বা জ্ঞান রয়েছে তাতে জেনেছি মহান আল্লাহপাক সব সময় মজলুমের দোয়া কবুল করেন এবং মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। কোনো জমিনে যখন শাসক শ্রেণীর অত্যাচারে আল্লাহর গজব নেমে আসে তখন জমিনের অন্য বান্দারাও সেই আজাব থেকে নিষ্কৃতি পায় না কারণ তাদের দায়িত্ব ছিল জুলুমের প্রতিবাদ করা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×