জাবিতে ভিসি আনোয়ারের নেতৃত্বে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সরকার সমর্থক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি গতকাল আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। ভিসির মারমুখী আচরণের পরই উত্সাহিত হয়ে শিক্ষকদের ওপর দুই দফা হামলা চালায় ছাত্রলীগ। ভিসি আনোয়ার ও ছাত্রলীগের যৌথ হামলায় ১৫ জন আহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ভিসির নেতৃত্বে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এসব ঘটনায় গতকালের সিন্ডিকেট সভা পণ্ড হয়ে যায়।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে ভিসি শিক্ষকদের ওপর কোনো হামলা চালাননি; বরং শিক্ষকরাই ভিসির ওপর হামলা চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষকরা সিন্ডিকেট সভা প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে ভিসি দুজন শিক্ষককে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তার সঙ্গে ওই শিক্ষকদের হাতাহাতি হয়। পরে ভিসি তার কার্যালয়ে ঢোকেন।
ভিসির হামলায় আহত শিক্ষকরা হলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন রুনু ও ফার্মেসি বিভাগের ফখরুল ইসলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন