টিকপা বা টিপা নিয়েতো কম লেখালেখি হয়নি। এখন টিকফা চুক্তির পর বাংলাদেশ আরেক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রথম আলোর সংবাদ অনুযায়ী ওয়ার্ল্ড এক্সপো ২০২০-এর স্থান নির্ধারণে আরব আমিরাতের পরিবর্তে রাশিয়াকে সমর্থন করার কথা ভাবছে বাংলাদেশ। যেখানে আরব আমিরাতের জেতার সম্ভাবনা প্রবল এবং দেশটিতে আমাদের প্রচুর শ্রমিক কাজ করে এবং নিয়মিত রেমিটেন্সের জোগান দিচ্ছে, সেখানে এহেন সিদ্ধান্ত কোনো যুক্তিতে গ্রহণযোগ্য হতে পারে না। ইতিমধ্যে নেপাল আমিরাতকে আগাম সমর্থন দানের মাধ্যমে তিন বছরে তিন লাখ জনশক্তি রফতানির বিষয় চূড়ান্ত করেছে। সেখানে বাংলাদেশ অদ্ভুত সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাচ্ছে। পুঁজিবাদী রাশিয়া বাংলাদেশকে কোন খাতে সাহায্য করবে, আর রুশ প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশ সফর করলেইবা কী লাভ হবে? সরকার টিকফার মতো চুক্তিটি এ সময়ে না করে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারত। সংসদে স্বাভাবিক অধিবেশনের সময় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারত। যখন দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি ও অসন্তোষ বিরাজ করছে, তখন যুক্তরাষ্ট্র মোক্ষম সময়টি বেছে নিয়েছে। কিন্তু চাপের কাছে আত্মসমর্পণ করা উচিত হয়নি সরকারের। আর যে আশায় এটি করা হল, সেটি কাজে নাও লাগতে পারে। একটি-দুটি চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয়ে যাবে সেটা ভাবা ঠিক নয়। কারণ আমেরিকা চলে তার পলিসির ওপর আর আমাদের দেশ চলে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর। ফলে ব্যক্তির পরিবর্তনে আমাদের নীতি পরিবর্তিত হয় আর আমেরিকার নীতি ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয়, যার প্রমাণ এত বছর পরও টিকফা চুক্তি সম্পাদন।
ওয়ার্ল্ড এক্সপো ২০২০ এর স্থান নির্ধারণে রাশিয়াকে সর্মন দিয়ে শেখ হাছিনা সরকার দেশ বিরোধী আরেকটি আত্মঘাতি সিদ্ধান্ত নিতে যাচ্ছে
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।