বিয়ে সবার জীবনেই এক উত্সবমুখর দিন। কিন্তু ভারতের কিছু গ্রামে মানব জীবনে নয়, আনন্দঘন বিয়ের দিনটি আসে ব্যাঙের জীবনে। বৃষ্টির প্রত্যাশায় খরাপ্রবণ এসব গ্রামে ব্যাঙের বিয়ে দেওয়াটা ঐতিহ্যগত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশটির একটি প্রত্যন্ত গ্রাম তাখাতপুর। এখানকার বাসিন্দারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ব্যাঙের বিয়ে দিলে তাদের গ্রামের পানির সঙ্কট দূর হবে। খরা কেটে গিয়ে বৃষ্টি নামবে। বিয়ের জন্য বড় আকারের দুটি ব্যাঙ ধরে এনে দুই পরিবারের কাছে দেওয়া হয়। বর ও কনেপক্ষ সাধারণ বর-কনের মতোই এদের গায়ে হলুদ মাখিয়ে অনুষ্ঠান করে। লাল শাড়ি-জামা, কপালে সিঁদুর পরায়। বিয়ের আসর সাজানো হয় রংবেরংয়ের ফুল দিয়ে। বিয়ে পড়ানোর সময় দুই ব্যক্তি দুটি ব্যাঙকে দিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। বিয়ের পর চলে বিশেষ প্রার্থনা। তাদের বিশ্বাস, ব্যাঙ বৃষ্টি নামাতে পারে। কারণ ব্যাঙরা বিশেষ শব্দে ডাকাডাকি করলে বৃষ্টি নামে। বিয়ের পর ব্যাঙ দুটিকে ছেড়ে দেওয়া হয় পাশের কোনো পুকুর বা নদীতে। ব্যাঙের বিয়ে ছাড়াও ভারতের কোথাও কোথাও বৃষ্টির জন্য গাধা এবং মহিষের বিয়ে দেওয়ার কথাও শোনা যায়।
সূত্রঃ- ডেইলি মেইল।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।