প্রথম ম্যাচে নাসির হোসেন চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সঙ্গীর সমর্থন পাননি।
বাংলাদেশ সেই ম্যাচ হারে।
দ্বিতীয় ম্যাচে নাসির হোসেন শূন্য রানে আউট হন।
বাংলাদেশ সেই ম্যাচ হারে।
কাল তৃতীয় ম্যাচে নাসির হোসেন চেষ্টা চালালেন। এবং এবার সঙ্গীদেরও সমর্থন পেলেন।
ফল-বাংলাদেশ ম্যাচ জিতল।
জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচ জিতল কাল বাংলাদেশ। স্বাগতিকদের হারাল ৬ উইকেটে। ১৫ বল বাকি থাকতেই। সফরে প্রথম এ জয়ের সঙ্গে বাংলাদেশ তিনজাতি টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল। তবে সেই স্বপ্ন পূরণের প্রথম শর্ত হল-আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে। তারপর জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।
তবে প্রথম কথা-আজ জিততেই হবে। নইলে ফাইনালের আগে বাড়ির পথ ধরা নিশ্চিত।
নয় ওভারে ৭০ রান তুলে ফেলা জিম্বাবুয়ে কাল আরেকবার অনেকদূর ছাড়িয়ে যাওয়ার পাখা মেলেছিল। কিন্তু সেই ডানা কেটে দেন বাংলাদেশের বোলাররা। আগের দুই ম্যাচে বেহিসাবি বোলিং করা বাংলাদেশ কাল ঘুরে দাঁড়ায়। আর তাতে মূল নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম দুই ম্যাচে মাশরাফিকে ক্লান্ত এবং অবসন্ন দেখালেও কাল জিম্বাবুয়ের বিপক্ষে তাকে মনে হচ্ছিল সেরা সময়ের মাশরাফি। চার ওভারে ২৮ রান খরচে ২ উইকেট-মাশরাফির এ বোলিংই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রেরণা। আর তাই ম্যাচসেরার পুরস্কারও ঠিক খেলোয়াড়ের হাতেই উঠল।
হ্যামিল্টন মাসাকাদজা চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ ম্যাচেও হাফসেঞ্চুরি করে বাংলাদেশকে পেয়ে বসেছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে দলকে মুক্তি দেন মাশরাফি। ৫৪ বলে ৫৬ রান করা মাসাকাদজাকে ফিরিয়ে মাশরাফি ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনেন। অন্যপ্রান্ত থেকে সঙ্গী বোলাররাও ভালো সমর্থন দেন। জিয়াউর রহমান ২ ছক্কায় এক ওভারে ১৮ রান খরচ করলেও ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা অধিনায়ক ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নিয়ে ‘ক্ষতি’ কাটান। ম্যাচের কোনো সময়ে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা অতি আক্রমণে যেতে পারেনি। আর তাই স্কোর বোর্ডে জোগাড় বাংলাদেশের আয়ত্তের মধ্যেই থাকে। জিততে হলে ঠিক ১৫০ রানের টার্গেট পায় বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল, আজ তাহলে ‘আশরাফুলীয় দিন’। কিন্তু স্টাম্পের বল অফ সাইডে সরে উচ্চাভিলাসী শট খেলার চেষ্টায় বোল্ড হন সাবেক অধিনায়ক। তবে ততক্ষণে ১০ বলে ৪ বাউন্ডারিতে তার নামের পাশে যোগ হয়েছে ১৯ রান। আনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তামিম রান আউটে কাটা পড়েন। ক্রেমারের স্পিন বুঝতে না পেরে আনামুল আরেক ম্যাচে ব্যর্থ হলেন। সাত ওভারে ৫২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ সঙ্কটে পড়ে। সেই বিপদ থেকে দলকে বের করে আনে অধিনায়ক মুশফিক ও নাসির হোসেনের ব্যাট। ৬.৩ ওভারে এ জুটির ৪৭ রান বাংলাদেশের জয়টা সহজ করে দেয়। ৩১ রান করে মুশফিক দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রান আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ এসে যোগ দেন নাসির হোসেনের সঙ্গে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে এ দু’জনই এ জিম্বাবুয়ের বিপক্ষে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সেদিন মাহমুদউল্লাহ বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে পারেননি। কাল সেই ভুল থেকে বেরোলেন সহঅধিনায়ক। ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে পেলেন ১৪ বলে অপরাজিত ২৯ রান। তবে ব্যাটিংয়ে এ ম্যাচে সত্যিকারের নায়ক কিন্তু একজনই-নাসির হোসেন। ৩১ বলে তার অপরাজিত ৪১ রান বাংলাদেশের ৬ উইকেটের জয়ের মূল রসদ।
তবে প্রথমভাগে মাশরাফির ২৮ রানের ২ উইকেটই এ ম্যাচের সেরা কিছু। মাশরাফিও মানলেন সেটা-‘উইকেট একটু স্লো ছিল। তবে বাংলাদেশের উইকেট এর তুলনায় আরও বেশি স্লো। আমার বোলিংয়ের বৈচিত্র্য কাজে লাগিয়েছি। আগের দুই ম্যাচে আমাকে সংগ্রাম করতে হয়েছিল। এ ম্যাচে নিজেকে মেলে ধরতে পেরেছি। দলের সিনিয়র বোলার আমি; আমাকে তো ভালো বোলিং করতেই হবে।’
আজ জিততে হলে মাশরাফির মতো দলের বাকিদেরও এমন চেতনায় জ্বলে উঠতে হবে।
প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা; তাতে কি? ওরা তো জিম্বাবুয়ের কাছেই হেরেছে!
জয়ের সঙ্গে ফাইনালের স্বপ্ন দেখাল টাইগাররা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।