somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষায় পানি বন্দি কক্সবাজারে জীবন যাত্রা অচল

২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজারে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস এখনও অব্যাহত রয়েছে। ৫দিন ধরে লাগাতার বৃষ্টিতে পেকুয়ায় মাটির দেয়াল চাপা পড়ে মা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু সহ জেলার উপকূলীয় এলাকায় কমপে শতাধিক কাচা ঘর-বাড়ি, পানের বরজ ও চাষাবাদের ব্যাপক তি এবং ৭০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল। এ কারণে ওইসব এলাকার জনজীবনও এক প্রকার বিপর্যস্থ হয়ে পড়েছে এবং য়তি হয়েছে ব্যাপক। কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া, কাঙ্গালী পাড়া, বন্দরপাড়া, কুতুবদিয়া পাড়াসহ ১৬টি গ্রাম শুধু মাত্র একটি ¯“ইস গেইটের অভাবে প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যায়। একই ভাবে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, শাহপরীর দ্বীপসহ ১০টি গ্রাম, কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর সতরুদ্দিন হাইস্কুল এলাকা হতে দেিণ দরবার ঘাট পর্যন্ত প্রায় ৩ কি.মিটার এলাকা, কৈযারবিলের মিয়াজির পাড়া, নাজির পাড়া, মৌলভী আফজল পাড়া, নাথ পাড়া, ফকিরা মসজিদ পাড়া, পরাণ সিকদার পাড়া, ঘিলাছড়িসহ পূর্বে মলমচর, বড়ঘোপের দণি অমজাখালী, উত্তর ধূরুংয়ের নজুবাপের পাড়া, আকবরবলী পাড়া, পূর্ব চরধূরুং, মেয়ারাকাটা, আলী আকবর ডেইলের বায়ু বিদ্যুত এলাকা, তাবালেরচর, কুমিরাছড়া, উত্তর ধুরুং ও দণি ধুরুং, পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া এবং মহেশখালী ধলঘাটা, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, ঘটিভাঙ্গা, পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া, চকরিয়া উপজেলার মাতামুহুরিসহ ৭০টিরও বেশি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১০৫ মি.মিটার বুষ্টিপাত রেকর্ড করেছে। ফলে স্বাভাবিক জোয়ারের চেয়েও ৪-৫ফুট উচ্চতায় সমুদ্রের পানি বৃদ্ধি পায়। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, টেকনাফের শাহপরীদ্বীপ ও নাজির পাড়ার প্রায় ১ কি.মিটার বেড়িবাধ ভেঙ্গে গেছে। এছাড়া উপকূলের অনেক এলাকায় বেড়িবাঁধের খুবই খারাপ অবস্থা দেখা দিয়েছে। কক্সবাজার সদর কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, রামু নিুাঞ্চল এবং টেকনাফের নিচু এলাকা প্লাবিত সহ আরও নতুন নতুন এলাকা পানি বন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে চিংড়ি ঘের, পানের বরজ, শুটকি মহাল ঘর বাড়ি পানিতে ভাসছে। সাগরে ৩নং সতর্কতা সংকেত অব্যাহত থাকায় শুক্রবার থেকে সাগরে ফিশিং ট্রলার নিয়ে নামেনি কোন জেলে। কক্সবাজার শহর ও উপকূলীয় এলাকার অধিকাংশ স্কুল, মাদ্রাসা-মক্তব ও কলেজ গুলো পানিবন্দি হয়ে পড়ায় কাস বন্ধ রেখেছে কতৃপ। সব মিলিয়ে ঝড়ো বাতাস প্রবল বষ্টিপাত এবং জোয়ারের পানির তোড়ে এখানকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও জলোচ্ছাসে এক হাজার একরেরও বেশি চিংড়ি ঘের তলিয়ে গেছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মৌসুমী নিুচাপের প্রভাবে সৃষ্ট এ জলোচ্ছাসে কুতুবদিয়া, ধলঘাটা ও টেকনাফে নির্মাণাধীন প্রতিরা বাঁধে ব্যাপক য়-তি হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে মাতামুহুরির পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এদিকে মহেশখালী উপজেলার কালামারছড়ায় পাহাড়ধসে মা ও মেয়েসহ তিনজন ও একই উপজেলা শাপলাপুরে একজনের মুত্যুও খবর পাওয়া গেছে। এছাড়া শহরের খুরুশকুলের কাউয়ার পাড়ায় বজ্রপাতে মনজুরুল আলম ও পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকালের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×