ইফতারের ঐতিহ্য মানেই পুরোনো ঢাকার চক বাজার । মোগল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার এসব ইফতারি কালক্রমে ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়লেও এখনো স্বাতন্ত্র্য বিদ্যমান পুরান ঢাকাতেই|
প্রতি বছরের মতো এবারও সরগম হয়ে উঠেছে পুরান ঢাকার চকবাজার, নাজিমউদ্দিন রোড, চক সার্কুলার রোড, নর্থ সাউথ রোড, শাহী মসজিদ রোডসহ বিভিন্ন এলাকা। এসব এলাকায় সাজানো হয়েছে শত শত দোকানে রকমারি ইফতারির পসরা।
চকবাজারে দুপুর থেকেই শুরু হয় ইফতার বাজারের ভিড়। দুপুর যতো বিকেলের দিকে গড়াতে থাকে ততোই বাড়তে থাকে নানা শ্রেণি-পেশার মানুষের সমাবেশ। বাড়তে থাকে কোলাহল। জমে ওঠে থরে থরে সাজানো রকমারি ইফতার বিক্রির ধুম।
ইফতারের সময় ঘনিয়ে আসতেই বাড়তে থাকে বিক্রেতাদের হাঁক ডাক। ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’ শব্দে মুখর হয় চকবাজারের ইফতার হাট। নানা বয়সী ক্রেতাকে ঠোঙা ভর্তি করে নিয়ে যেতে দেখা যায় এ খাবার।
প্রায় ৭৫ বছরের পুরোনো ঐতিহ্যের এ খাবারটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এটি তৈরিতে ব্যবহার করা হয় ৩১টি আইটেম। এ খাবারে ডিম, কলিজা, আলু, মরিচ, গরুর মগজ, মুরগির গোস্তের কুচি, গিলা, সুতি কাবাব, কিমা ডাবলি চিড়া, বুটের ডালসহ ১৫ পদের খাবার ও ১৬ পদের মশলার মিশ্রণ করা হয়। সবার কাছে এই খাবারটি ব্যাপক জনপ্রিয় বলেও জানা গেছে।
মগবাজার থেকে আসা একজন রোজাদার ইমরান বলেন, বড় বাপের পোলায় বাচ্চারা এ খাবারটি খাবে বলেই এখানে আসতে হয়েছে। এটা সবারই খুব পছন্দের।
চকবাজারের ইফতারি দোকানগুলো ঘুরে দেখা যায়- এখানে বেগুনি, আলুর চপ, পনিরের পেটিস, সাসলিক, রোল, নারকেলি, ডিম চপ, পাকুড়া, নিমকি, চিকেন টোস্ট, ছোলা, ভেজিটেবল রোল, শিঙ্গাড়া, সমুচা, মুরগি ও গরুর কিমা বিক্রি হচ্ছে প্রচুর। পাশাপাশি হরেক রকম কাবাবেরও বেশ চাহিদা এখানে। এসবের মধ্য সুতি, কাঠি, জালি, শিক ও নার্গিস ব্যাপক জনপ্রিয় বলে জানান এক কাবাব বিক্রেতা।
ঝাল ইফতারের পাশাপাশি মিষ্টি সামগ্রিরও কমতি নেই চকবাজারে। শাহী জিলাপী বিক্রি হচ্ছে বিরামহীন। সব মহলের ক্রেতাদের কাছেই এ জিলাপীর বেশ চাহিদা রয়েছে জানান বিক্রেতারা। মিষ্টি সামগ্রীর মধ্যে চকবাজারে পাওয়া যাচ্ছে ছানার মিষ্টি, আমিত্তি, ফিরনী, মিষ্টি শিঙ্গাড়া, মিষ্টি রোল ও রস বড়ি।
এ ছাড়াও রয়েছে বাহারী রকমের শরবত। নানান ফল আর মুখরোচক জিনিস দিয়ে তৈরি এসব শরবতের মধ্যে রয়েছে চকের মাঠা, বোরহানি, লাবাং, লাচ্চি, লেবুর শরবত ও কাশ্মিরী শরবত।
হরেক রকম ইফতারিতে জমজমাট ঐতিহ্যবাহী চক বাজার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।