somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Exam : Who Will Get The Ultimate Job?

২৩ শে জুলাই, ২০১০ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিরোনাম দেইখাই সবাই নিশ্চয় ভাইবা নিসেন এইটা আঁতেলিয় পোষ্ট।ভিতরে ঢুইকা দেখেন এইটা কি?
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=

==
=

=
=
=
==
=
=



Exam শুনলেই আমি ভয় পাই।জীবনে এই শব্দটারে সব থাইকা বেশি ডরাইছি।কিন্তু নেটে ঘুরতে ঘুরতে যখন এই নামের মুভি দেখলাম তখন মুভিটা দেখার শখ জাগলো।আজাইরা কথা বাদ দিয়া রিভিউতে যাই

Exam নাম শুনেই মনে হওয়া স্বাভাবিক মুভির প্রধান বিষয় পরীক্ষা।আসলেই তাই।একটি জবের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করেই পুরো মুভিটা।মুভির শুরুতেই দেখা যায় ৮ জন মানুষ এক রুমে ঢুকছে।সবাই ফর্মাল ড্রেসে।৮ জনের মাঝে একটি বিষয় কমন আর সেটি হলো সবাই ভীত এবং বিধধস্ত।রুমে কেবলমাত্র ৮ টি টেবিল এবং ৮ টি চেয়ার।সবাই বসার পরে দেখতে পায় তাদের সামনে একটি করে কাগজ এবন্দ পেন্সিল রাখা।কিছুক্ষন পরে পরীক্ষক রুমে ঢুকেন এবং তাদেরকে পরীক্ষার নিয়ম বলেন।নিয়মের মাঝে প্রধান হলো তারা কখনই তাদের Exam Paper ইচ্ছাকৃত অথবা দুর্ঘটনাবশত নষ্ট করতে পারবে না।তাদের জন্য শুধুমাত্র একটি প্রশ্ন আছে এবং এই একটি প্রশ্নই তাদের পরীক্ষা দিতে হবে।আর এজন্য তারা পাবে ৮০ মিনিট।সময় যাবার সাথে সাথে তাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং একে অপরকে বিশ্বাস করতে হবে।আর এর ফলাফল একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে উচ্চ পদবীর চাকরি।

ছবির গল্প আপাতত আকর্ষনীয় মনে হলেও দ্বিতীয়ভাগে মুভিটি কিছুটা তাল হারিয়ে ফেলে।যদিও থ্রিলার জেনার এর মুভি তারপরেও এই প্লটে মুভিটিকে যতটা থ্রিলিং করা যেত ততটা করা হয়নি।মুভির দ্বিতীয়ভাগে একটি রোগের কথা বলা হয়।যদিও এই ব্যাপারটি বাদ দিলেও চলত।

মুভিটিতে মাত্র একটি সেটই ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরেও সেট ডিজাইনাররা অনেক কষ্ট করেছেন এই একটি সেটকেই আকর্ষনীয় এবং ব্য্যবহুল বানাতে।আমার মতে তারা সফলও হয়েছেন।

ডিরেক্টর Stuart Hazeldine এর ডেব্যু মুভি এটি।কিন্তু আমার মতে অন্য ডেব্যু ডিরেক্টর থেকে Stuart Hazeldine অনেক ভালো কাজ করেছেন।৮ টি ক্যারেক্টারের সবাই যথেষ্ট ভালো অভিনয় করেছেন এবং সবাই নিজের ক্যারেক্টর এর জন্য উপযুক্ত ছিলেন।মুভির প্রধান বিষয় Exam এবং পরীক্ষার্থীদের নৈতিক মুল্যবোধ।

IMDB Rating : 6.7/10
My Rating :6.o/10

অনেক বকবক করলাম।অনেক আজাইরা প্যাচালও পাড়লাম।কেউ যদি আমার কাছে জানতে চায় এই মুভি দেখবে কি না, আমি বলবো দেখার জন্য কারণ একটি সেট নিয়ে মুভি হলেও বোর হবার মত কিছুই নাই।৮০ মিনিট আপনাকে মুভিতে ধরে রাখার সব উপকরণ Exam এ আছে।


Exam : Who Will Get The Ultimate Job?

টরেন্ট লিঙ্ক
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×