এখন রান্না শিখি ভিডিও দেখে দেখে ।
খুব একটা খারাপ হয় না । আজ কে একটা নতুন রান্না শেয়ার করি রেসিপি সহ । আশা করি যে কেউ বানাতে পারবে ।
কাচা টমেটো দিয়ে ছানার ঝোল।
খুবই মজাদার খাবার ইন এ সিম্পল ওয়ে। বাড়িতে ছানা না থাকলে আলাদা ছানা করে নিতেও হয়না।
রেসিপি - কাচা টমেটো -বড় হলে ৩-৪টা, ছোট হলে ৬-৭টা
ডিম-১টা
ছানা-১কাপ, না থাকলে
গুড়া দুধ-২ কাপ
কাচা মরিচ-২টা
শুকনো মরিচ-২টা
তেল ২টেবিল চামচ
চিনি-১চা চামচ
পেয়াজ কুচি- ২টা
লবন-পরিমাণ মত
কড়াইতে হাফ তেল নিয়ে তাতে হাফ পেয়াজ কুচি আর টমাটো দিয়ে অল্প লবন ছিটিয়ে হালকা ভেজে ডিমটা দিয়ে আবার ভালমত ভেজে নিন।
পরিমাণ মত পানি, কাচা মরিচ আর লবন দিয়ে নেড়ে ঢেকে ৫মিনিট জাল করুন।
৫মিনিট পর ছানা-১কাপ বা গুড়া দুধ ছরিয়ে দিয়ে, চিনি দিয়ে ভাল মত নাড়ুন। আবার ঢেকে দিয়ে ৫মিনিট জাল করুন।
আরেকটা কড়াইতে বাকি তেল দিয়ে পেয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে ভালমত ভেজে ছানার ঝোল এ দিয়ে মিক্স করে নিন।
![]()
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



