somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিবেদিত প্রান!

১৬ ই মে, ২০১৮ ভোর ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



★ বাংলার বাতাসে টাকা উড়ে, আর সেই টাকা খপ করে ধরেন তথাকথিত মানব সেবায় নিবেদিত প্রাণ, মানে আমাদের রোগ বালাই সারানোর কাজে নিয়োজিত "চিকিৎসকগণ"।

★ বাংলাদেশের চিকিৎসকদের ওপর যতবার আস্থা আনতে চাই, ততবারই হতাশ হতে হয়। একজন চিকিৎসক রুগীকে ওষুধের লিস্ট দিয়ে যতটা দ্রুত সুস্থ করতে পারেন, সেই সুস্থতা আরো দ্রুত হতে পারে চিকিৎসক এর ব্যবহার আর আস্থাশীল বক্তব্যে। কিন্তু কয়জন আছেন বা পারেন?

★ বেশিরভাগই প্রফেশনাল। নতুন রুগীকে দেখা আর কথা বলায় ব্যয় করেন তিন থেকে পাঁচ মিনিট, হাতিয়ে নেন হাজার টাকার উপরে। মজার ব্যপার হলো যখন পুরানো রুগি আসে তখন এদের মেজাজ থাকে খারাপ কারণ ভিজিটিং পেমেন্ট তেমন বড় হয়না। আর যদি রিপোর্ট দেখানোর বিষয় হয় তাহলেতো মুখটা পেঁচার আকার ধারণ করে কারণ, তখন হাদিয়া আরো ছোট হয়ে যায়। আর রুগী যদি অশিক্ষা বা স্বল্প শিক্ষার কারণে কথা বুঝতে দেরী করে, তখন ডাক্তার সাহেব সেবা দানকারী হয়েও ব্যঙ্গক্তি করতে পিছান না, ভাবা যায়!!! ওদিকে এসিস্ট্যান্টকে তাগাদা দিতে থাকেন রুগী পাঠাও না কেন??? হা হা হা!!!

★ আই সি ইউতে মৃত রুগী জীবিত বলে রেখে দিয়ে টাকা কামানো, এসবতো এখন নিয়মিত ব্যপার।

★টাকার কি প্রচণ্ড প্রয়োজন এদের!!! ভালো কথা নিজের পারদর্শিতা, মেধা আর শ্রম দিয়ে টাকার পাহাড় গড়বে। কিন্তু চিকিৎসার মূলমন্ত্র কেন জানবেনা? ওষুধের লিস্ট ধরাও, রুগীর ভিতরের ভয়কে ব্যবহার দিয়ে জয় করো। যেন সে আস্থা পায় ওদিকে পকেটও ভারী করো, নো প্রবলেম। আর যদি রুগী দেখতে দেখতে বোর হয়ে যাও আর সে কারণে উপযুক্ত সেবা ও আচরণ দিতে অসমর্থ হও তাহলে ইস্তফা দাও, গলা সমান টাকায়তো ডুবে আছোই।

★আদর্শবান, নৈতিকতাসম্পন্ন চিকিৎসক নেই তা বলছিনা, অবশ্যই আছে। মা এর চিকিৎসায় একবার একজন ডাক্তারকে পেয়েছিলাম যার "মা" ডাকেই আমার মা অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন।

★যাইহোক এ তো গেল আদর্শের কথা, এর সাথে অন্য একটি বিষয়ও এখন সামাজিক ফ্যাশন হয়ে গেছে। এখনকার বাবা-মা যেভাবে ধরে ধরে ছেলে মেয়েদের (যাদের হয়তো সেই মেধা এবং আদর্শিক কিছু নেই) প্রাইভেটে ডাক্তার বানানোর হিড়িক শুরু করেছেন, তাতে আদর্শ আর আন্তরিকতাতো দূরের কথা সঠিক জ্ঞ্যানসম্পন্ন চিকিৎসক গড়ে ওঠাই কঠিন হয়ে পড়েছে।

★সুস্থতা বিশাল এক নেয়ামত, যার অস্তিত্ব অসুস্থ হলেই টের পাওয়া যায় এবং যার উপশম মহান রব্বুল আলামীন চিকিৎসক এর মাধ্যমে করে থাকেন। আমাদের এই ছোট্ট দেশটাতে আদর্শিক, আন্তরিক, আস্থাভাজন, মেধাবী চিকিৎসক গড়ে উঠুক-
এটাই প্রত্যাশা...
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ ভোর ৬:১৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

×