
★ লুকোচুরি আর পুতুল খেলার ছোট্টবেলাটা কি কেউ ভুলতে পারে?সেই ছোট্টবেলারই এক আদুরী স্মৃতি জড়িয়ে আছে অহর্নিশি।
★ আদুরী, আহ্লাদী ছোট্টবেলা থেকে এই বড়বেলা পর্যন্ত কত কিছুইতো পেয়েছি আর হারিয়েছি, কিন্তু সেদিন যা হারালাম তার ক্ষতিপূরণ কোনভাবেই সম্ভব নয়।
★ ছোটবেলার কোন কিছুই আমি তেমন সংরক্ষণ করিনি, শুধুমাত্র একটি শাড়ি ছাড়া। হ্যাঁ একটা লাল টুকটুকে শাড়ি। শাড়িটা কেনাই হয়েছিলো পুরো এলাকার বাচ্চা পার্টির চড়ুইভাতির আয়োজনে। কত্ত স্মৃতি জড়িয়ে ছিল সেই লাল শাড়ির সাথে। এক্কা দোক্কা, পুতুল বিয়ে, চড়ুইভাতি, অতিথির মধ্যমনি হয়ে কুটুস কুটুস গল্প, কত্ত কিছু।
★ বড় হওয়ার পর শাড়িটাকে এতোগুলো বছর খুব আদর যত্নে রেখেছিলাম। ভেবেছিলাম আমার পরের প্রজন্ম ঐ শাড়ি পরে মজা করবে আর ওরাও শাড়িটাকে যত্নে রাখবে। নতুন প্রজন্মের নতুন রঙিন সময়ে ঠিকই বের হয়ে যাবে আরো অনেক বাহারি কিছু তবু, আমার এই টুকটুকে শাড়িটাকে ওরা আদর, স্নেহ, মায়ায় জড়িয়ে রাখবে।
★ অদ্ভুত একটা অভ্যাস ছিল-
মাঝে মাঝেই শাড়িটা বের করে ছুঁয়ে দেখতাম, সেই ছোট্টবেলার ঘ্রাণে সতেজ হতাম। কিন্তু সেদিন বাসায় ফিরে খুব অবাক হয়ে আবিষ্কার করলাম-
আমার লাল শাড়ীটা টুকরো টুকরো ছিন্নভিন্ন হয়ে নিতান্ত অবহেলায় পড়ে আছে।
★ গত বছর যখন ৪০০০ টাকা রাস্তায় হারিয়ে গেল, আর ৫০০০ টাকার সুন্দর শাড়ি, ৬০০০ টাকার বোরখাসহ আরো কিছু চুরি হলো তখনো আজকের কষ্টের ৫% কষ্টও পাইনি।
★ এখনো বিশ্বাস করতে পারছিনা যে আমার লাল টুকটুকে শাড়ীটা আর নেই। ছিন্ন ভিন্ন হয়ে আমাকে কাঁদিয়ে বিদায় নিয়েছে প্রচণ্ড অভিমানে। টুকটুকি তুমি রাগ করোনা। তুমি হয়তো বাস্তবে নেই কিন্তু ছোট্ট বৃষ্টির হৃদয় গভীরে জড়িয়ে আছো লাল রঙা হয়ে, আজীবন তা ই থাকবে কারন, আমি যে তোমার লাল টুকটুকে পরী...
বি:দ্র: মনে হতে পারে এটা খুব সামান্য বিষয়। কিন্তু যেখানে এতো টাকার লোকসানে কোন কষ্ট হলোনা কিন্তু লাল শাড়ির কষ্ট নিংড়ানো চিৎকার আটকে আছে, বের হচ্ছে না, মাথা থেকে কোনভাবেই সরছেনা, তারমানে অবশ্যই বিষয়টি সামান্য নয়। বিশেষ করে লাল টুকটুকে শাড়ির কথায় এই বড় আমিটা কি বড় থাকি! হয়ে যাই শাড়ি পরে ঘুরঘুর করা সেই ছোট্ট আদুরী মেয়েটা!!!
আহ!!! আমার টুকটুকে শাড়িটা...
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
