somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের তাৎপর্য ও গুরুত্ব

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


★ রামাদান- বান্দার জন্য এক পবিত্র সওগাত। এই রামাদানেই "আল কুরআন" নামক মহান গ্রন্থ অবতীর্ণ হয়েছিলো; যার সমতুল্য কোন গ্রন্থ এই ভূখন্ডে, এই মহাবিশ্বে নেই। যে রামাদানে আমরা পাই শবে কদরের মতো সর্বশ্রেষ্ঠ রজনী; এ রজনী সেই মহান রবের দান যিনি মহান প্রতিপালক, যিনি সর্বদ্রষ্টা, যিনি ক্ষমাশীল। তিনি বান্দাকে ক্ষমা করতেই বেশি পছন্দ করেন।

★★ বারো মাসের শুধু একটি মাস এই রামাদানেই কেন আমরা সিয়াম পালন এবং তারাবির প্রতি এতো ঝুঁকে পড়ি? বাকি এগারো মাস কি স্রষ্টার দান নয়? এটাও সত্য এই মাসের ইবাদাতের গুরুত্ব অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি তাৎপর্যময়। কবরের আযাব এ মাসেই স্থগিত থাকে, সুবহানআল্লাহ!!! কিন্তু এই শ্রেষ্ঠ মাস রামাদানে আমরা শুধু পানাহার বন্ধ রাখলাম কিন্তু আল্লাহর ইবাদত যেমন পাঁচ ওয়াক্ত সালাতই আদায় করলাম না, বরং বিভিন্ন ধরনের আনন্দযজ্ঞ উপভোগে (ডেইলি নাটক, সিনেমা দেখা, গীবত করা ইত্যাদি) মত্ত থাকলাম তাহলে সেই সিয়াম সাধনা কি আসলে সাধনা হলো? পরিপূর্ণ সওয়াব কি হাসিল হলো? বরং পানাহার বন্ধ করার সাথে সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায়, সহিভাবে কুরআন শিক্ষা ইতাদি বিভিন্ন বিষয়ে নিজেকে পরিপক্ক করার মাধ্যমেই রামাদানের তাৎপর্য অনুধাবন করা যায়।

★★★ যেহেতু এই রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে; তাই পবিত্র কুরআনের সাথে এই রাতের বিশেষ সম্পর্ক। অতএব এই রাতে অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা উচিত। অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া উচিত। অধিক পরিমাণে জিকির-আযকার নফল নামায ইত্যাদি পড়া চাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে, শবে ক্বদরে নফল নামাযের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়নি এবং এই নফল নামাযের জন্য কোন সূরাও নির্দিষ্ট করে দেয়া হয়নি। সুতরাং যত রাকাত ইচ্ছা এবং যে কোন সূরা দিয়ে ইচ্ছা পড়া যায়। তাছাড়া শবে ক্বদরের রাত্রির জন্য যেমন আলাদা কোন নামায নেই তেমনি শবে ক্বদরের রাত্রিতে পড়া নামাযের জন্য আলাদা কোন নিয়তও নেই। শবে ক্বদরে বিশেষভাবে দু'আ কবুল হয়, তাই অধিক পরিমাণে আল্লাহর কাছে দু'আ বা ক্ষমা করা চাই। 
হযরত আয়েশা (রা) একদা রাসুল (সা)কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি যদি শবে ক্বদর পাই, তাহলে আমি ঐ রাতে কী দু'আ করবো। 
নবিজী (সা) বললেন, তুমি এই দু'আ পড়বেঃ اللهم انك عفو تحب العفو فاعف عنى
অর্থাৎ হে আল্লাহ! তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালবাস, অতএব আমাকে ক্ষমা করে দাও।

★★★★ রহমানুর রহীম, এই রামাদানের মহিমান্বিত রজনী শব ই কদরের উছিলায় আমাদের সকল গুনাহ সকল পাপ ক্ষমা করে দাও। আমাদেরকে সেই পরিমান এবং সেই পর্যায়ের ইবাদাত করার তাওফিক দাও যার বদৌলোতে সারা বছর রামাদান এর অদ্ভুত পবিত্র প্রেমময় প্রশান্তিতে তোমার রহমতের ছায়াতলে থাকতে পারি এবং তোমার ইবাদতে মশগুল থাকতে পারি।
আমিন...
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×