সাহাবুদ্দিন আহমদের বিচার দাবি এরশাদের
০৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণতন্ত্র ধ্বংসের জন্যে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের বিচার দাবি করেছেন জাতীয় পাটি চেয়ারম্যান এইচএম এরশাদ। একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধীদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ধ্বংসের জন্যে শাহাবুদ্দিনেরও বিচার হওয়া উচিত। ল’ডিগ্রি না থাকলেও সাহাবুদ্দিন আহমদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন এইচএম এরশাদ। সোমবার সকালে গুলশান কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
গণআন্দোলনের মুখে নব্বইয়ে পতনের পর তাকে জেলে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন এইচ এম এরশাদ। সামরিক কায়দায় ক্ষমতা নিয়েও গণতন্ত্রকে সমুন্নত রাখারও দাবি করেন তিনি।
এরশাদ বলেন, গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে জাতীয় পার্টি ক্ষতায় আসলে স্মৃতিসৌধ নির্মাণ করবে। সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্র ধর্ম ইসলাম ও শুক্রবার সরকারি ছুটির দিন না থাকলে সরকার বিরোধী আন্দোলন করার ঘোষণা দেন তিনি।
ঢাকা মহানগর শাখার ভাইস চেয়ারম্যান এফএম ফায়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, নুরে হাসনা লিলি চৌধুরী ও কাজী ফিরোজ রশিদসহ প্রমুখ
দেখুন
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন