somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিক্স নতুন করে আড়াই লাখেরও বেশি গোপন বার্তা প্রকাশ করেছে : কূটনৈতিক বিপাকে আমেরিকা

০৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখেরও বেশি গোপন বার্তা প্রকাশ করেছে উইকিলিক্স। এতে কূটনৈতিক বিপাকের মুখে পড়েছে আমেরিকা।


রোববার বাংলাদেশ সময় গভীর রাতে বার্তাগুলির ভিত্তিতে খবর প্রকাশ হয়েছে বিশ্বের পাঁচটি শীর্ষ স্থানীয় পত্রিকায়। পত্রিকাগুলো হলো আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস, ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান, ফ্রান্সের লে মন্ডে, জার্মানির ডের স্পিগেল এবং স্পেনের এল পাইস।

উইকিলিক্সের ওয়েবসাইটে কোনো নথি প্রকাশ হয়নি। এক টুইটার বার্তায় উইকিলিক্স জানিয়েছে তাদের ওয়েবসাইট সাইবার আক্রমণের স্বীকার হয়েছে।

ইরানের ওপর হামলা চালাতে আমেরিকাকে সৌদি আরবের বাদশাহ আবদ্দুল্লাহসহ কিছু আরব নেতা তাগাদা দিচ্ছেন বলে প্রকাশিত বার্তায় দেখা গেছে। এদিকে পাকিস্তানের পরমাণবিক বোমা তৈরির উপাদান নিয়েও চিন্তিত আমেরিকা। চীন সরকার যে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারে গোয়েন্দাবৃত্তির জন্য হ্যাকিং চালায় সে বিষয়টি নিয়েও চীন থেকে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় করেছেন রাষ্ট্রদূত।

বার্তাগুলি প্রকাশ হওয়ায় কূটনীতিকদের জীবন ঝুঁকিতে পড়বে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়েছে আমেরিকা।

তবে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ বলছেন, আমেরিকা যা করছে তার দায় নিতে ভয় পায়।
উইকিলিক্স যে বার্তাগুলো প্রকাশ করেছে তার মধ্যে ১৯৮৯ সালের বার্তা যেমন আছে তেমনি আছে গত ফেব্রুয়ারিতে বিনিময় হওয়া বার্তাও।

কী আছে গোপন বার্তায়

ওয়াশিংটনে পাঠানো বার্তায় বলা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেওয়ার চেষ্টা করছে ইরান। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোনো আলোচনায় বসতে চাইলে শর্ত হিসেবে স্লোভেনিয়াকে বলা হচ্ছে, গুয়ানতানামো কারাগার থেকে বন্দি নিতে হবে সেদেশে। জার্মানিকে সতর্ক করা হয় দেশটি যেন সিআইএ'র সদস্যদের গ্রেপ্তার না করা হয়। যদিও তাদের বিরুদ্ধে সন্দেহভাজন জঙ্গি হিসেবে শুধু নামের মিলের কারণে এক জার্মান নাগরিককে অপহরণ করে আফগানিস্তানে বন্দি করে রাষার অভিযোগ রয়েছে।

জাতিসংঘ কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করতে আমেরিকান কর্মকর্তাদের নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। বার্তায় দেখা গেছে আফগান সরকার যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সে বিষয়টি সম্পর্কেও জানে আমেরিকা। রাশিয়া ও ইতালির দুই প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও সিলভিও বার্লুসকোনির মধ্যেকার যোগাযোগ যে বেশ গাঢ় সে বিষয়টিও ওয়াশিংটনকে জানায় সংশ্লিষ্ট দেশ দুটিতে থাকা আমেরিকান কূটনীতিকরা।

সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে বৃটেন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটির রাজনীতিকদেরও সমালোচনায় পিছিয়ে থাকেননি আমেরিকান কূটনীতিকরা। এমনকি বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও সমালোচনা করেন তারা।

আমেরিকার বক্তব্য

এসব বার্তা প্রকাশের পর বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, "এ ধরনের নথি প্রকাশ আমাদের কূটনীতিক, গোয়েন্দা পেশাজীবী এবং গণতন্ত্র ও খোলামেলা সরকার বিষয়ে প্রচার চালাতে আমেরিকায় আসে এমন ব্যক্তিদের ঝুঁকিতে ফেলে দেয়ে।"

"প্রেসিডেন্ট ওবামা সারা বিশ্বে দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং খোলামেলা চরিত্রের সরকার সমর্থন করেন। কিন্তু এ ধরনের কাজ তার ওই লক্ষ্যের বিপরীত।"

উইকিলিক্সকে এসব বার্তা সরবরাহের দায়ে কাউকে এখনো অভিযুক্ত করা হয়নি। তবে ব্র্যাডলি ম্যানিং নামে আমেরিকার এক সাবেক সেনা কর্মকর্তাকে এক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে। গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি গত জুন মাসে ইরাকে গ্রেপ্তার করা হয়। উইকিলিক্স আগে যে গোপন নথি প্রকাশ করেছে তার জন্য দায়ী করা হয় ব্র্যাডলিকে।

ইরাক ও আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ নিয়ে প্রায় ৪০ হাজার গোপন আমেরিকান নথি গত অক্টোবর মাসে প্রকাশ করে উইকিলিক্স।

দেখুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×