somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিক্স বন্ধে চলছে ‘সাইবার যুদ্ধ’

০৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে উইকিলিক্স প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হত্যার হুমকি৷ অন্যদিকে ইন্টারনেট থেকে উইকিলিক্সকে মুছে দেওয়ার চেষ্টা৷ সবমিলিয়ে বেশ বিপর্যস্ত উইকিলিক্স৷ সংস্থাটিকে সাহায্যে অবশ্য এগিয়ে এসেছে ইউরোপ৷

জুলিয়ানের বিরুদ্ধে নতুন পরোয়ানা

উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ বর্তমানে সম্ভবত ব্রিটেনে আত্মগোপন করে আছেন৷ তাকে গ্রেপ্তারে সুইডিশ সরকার নতুন এক পরোয়ানা জারি করে৷ এই কাজে সহায়তা করছে ইন্টারপোল৷ মোটের ওপর, হত্যার হুমকিও পেয়েছেন তিনি৷ জুলিয়ান অবশ্য এতসবের মাঝেও শুক্রবার খানিকের জন্য ইন্টারনেট চ্যাটে হাজির হন৷ গার্ডিয়ানকে জুলিয়ান জানান, তাকে কিংবা উইকিলিক্সের কোন ক্ষতি করা হলে লাখখানেক গোপন কূটনীতিক বার্তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়বে৷

সাইবার যুদ্ধ

বৃহস্পতিবার দিবাগত রাতে বন্ধ হয়ে যায় উইকিলিক্সের আসল ঠিকানা উইকিলিক্স ডটঅর্গ৷ এর ছয় ঘন্টা পর সংস্থাটি ইন্টারনেটে ফিরে আসে নতুন নামে, উইকিলিক্স ডটসিএইচ৷ এএফপি অবশ্য জানিয়েছে, উইকিলিক্স ডটসিএইচ ঠিকানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে৷ বারবার সাইবার হামলার অজুহাতে এই ঠিকানাটি বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থাগুলো৷
সম্প্রতি আড়াই লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে উইকিলিক্স

তবে ডয়চে ভেলের বন কার্যালয় থেকে জার্মান সময় শনিবার ভোর তিনটা পর্যন্ত উইকিলিক্স ডটসিএইচ-এ প্রবেশ করা গিয়েছে৷

এবার ২১ ঠিকানা

উইকিলিক্সকে সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপের পাইরেটস পার্টি৷ ইতিমধ্যে এই দল উইকিলিক্সের জন্য ২১টি আলাদা ইন্টারনেট ঠিকানা যোগাড় করেছে৷ এর মধ্যে রয়েছে একটি জার্মান ঠিকানা, যাকে বলে উইকিলিক্স ডট ডিই৷ জার্মানির সঙ্গে উইকিলিক্সের সখ্যতা কিন্তু আরো রয়েছে৷ ইন্টারনেটভিত্তিক সংস্থাটি যে আর্থিক তহবিল যোগাড় করে, তাও জমা হয় জার্মানি এবং আইসল্যান্ডের দু'টি ব্যাংকে৷

এদিকে, ইয়েমেনের আল-কায়দা ঘাঁটিতে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে গোপনে সহযোগিতা করেছেন স্বয়ং ইয়েমেনের প্রেসিডেন্ট৷ উইকিলিক্স থেকে পাওয়া এই খবর নিয়ে শুক্রবার বেশ আলোচনা শোনা গেছে৷ তবে আরো যে বিষয়টি আলোচনায়, তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর কার্যালয়ে উইকিলিক্স নিষিদ্ধ করা হয়েছে৷

দেখুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×