somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিকস প্রতিষ্ঠাতা গ্রেফতার কারাগারে পাঠানো হয়েছে : গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে

০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র ফাঁস করে দিয়ে দুনিয়াজুড়ে হৈ চৈ ফেলে দেয়া উইকি-লিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসা-ঞ্জকে ব্রিটিশ পুলিশ গতকাল গ্রেফতার করেছে। গ্রেফ-তারের পর তাকে লন্ডনের একটি আদালতে হাজির করা হয়। আদালত থেকে পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেন্স অবশ্য বলেছেন, গ্রেফতার নয়, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
লন্ডন পুলিশ জানিয়েছে, সুইডেনে জারি হওয়া একটি গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে। ৩৯ বছর বয়সী এ অস্ট্রেলীয়র বিরুদ্ধে সুইডেনে যৌন নির্যাতনের মামলা রয়েছে। অ্যাসাঞ্জ অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এর সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিবিসি, রয়টার্স, এএফপি।
লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘অনৈতিক-ভাবে বল প্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুটি ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এসব অপরাধ ২০১০ সালের আগস্টে ঘটেছে।’
গতকাল লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। এর আগে অবশ্য তিনি পুলিশের হাতে ধরা দিতে তৈরি হচ্ছেন বলে জানিয়েছিলেন।
আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার আইনজীবী মার্ক স্টিফেন্স বলেছেন, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার মধ্যে কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা নেই। তিনি বলেন, ‘পুলিশ তাকে আসল অ্যাসাঞ্জ বলে শনাক্ত করেছে। আমরা এখন আদালতে যাওয়ার জন্য তৈরি।’
এর আগে জুলিয়ান অ্যাসাঞ্জ একটি লাইভ ওয়েবসাইটে বলেন, আরও অনেক তথ্য তৈরি করা আছে। এগুলো সময়মত প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘ইতিহাস কখনও হেরে যায় না। আমাদের দৃঢ়বিশ্বাস, সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত হয়ে পৃথিবী আমাদের বাস উপযোগী হয়ে উঠবে। তবে সেজন্য কাজ করতে হবে। আর সেটা নির্ভর করছে আমাদের ওপরই।’
ইরাক, আফগান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ গোপন নথি উইকিলিকসের ওয়েবসাইটে প্রকাশ হলে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে অন্য দেশগুলোর কাছে দুঃখও প্রকাশ করতে হয়।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জকে আশ্রয় না দিতে মিত্র দেশগুলোর প্রতি ওয়াশিংটন আহ্বান জানায় বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
সুইডেনের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর বেশ কিছুদিন অজ্ঞাত স্থানে ছিলেন অ্যাসাঞ্জ। তবে সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানায় তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
এর আগে বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থনের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়ান গিলার্ডের কাছে পাঠানো একটি খোলাচিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে গিলার্ডকে তিনি এ বিষয়ে সবল বিবৃতি দেয়ার আহ্বান জানান
দেখুন

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×