somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অনাথ শীতের দিন

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈতপ্রবাহ চলছে এমন এক শীতের সকাল। ১০টা বাজছিল কিন্তু মনে হচ্ছিল তখনো ভোর।শুধুই দু দিনের দেখা,আর কিছু দিনের সরলসহজ কথায় নির্ভর করে কোন একজন মানুষের সাথে , পুরো একটা দিন কাটানোর কথা মনে পড়ছে আমার ।

শীতের একটা দিন। ব্যক্তিগত ঝামেলার কারণে মনটা ছিল খুব খারাপ। আরও বেশি অপরাধবোধ কাজ করছিলো , অসস্থিবোধ ও কাজ করছিল যে , আমার জন্য,আমার ঝামেলার কারনে সেই মানুষটিকে এই শিতের সকালে কষ্ট দিচ্ছিলাম।

টানা সাড়ে চার বছর পর আমি এমন কারো সাথে দেখা করলাম, কোথাও ঘুরতে গেলাম,একটা দিন কাটালাম। কারণ আমার মানুষটিকে ছাড়া আমি এত বছর অন্য কারো সাথে কোথাও একা দেখা করিনি,কোথাও যায়নি। নিজেকে বন্দি করেছিলাম শুধুই তার মাঝে,তার জন্য কিন্তু সে....
সেসব কথা আজ হাওয়ায় মেলাক,অন্য কোন দিন না হয় নিয়ে আসবো সেসব হাওয়া থেকে :)

ভালই লেগেছিল শীতের সেই দিনটা । অনেক হেঁটেছিলাম। একটা চা দোকানের সামনে দাঁড়িয়ে চা খেলাম,যা আমি এর আগে কখোনই করিনি,করিনা।
পার্কের ভেতর আমাদের দুজনের পেছন পেছন দৌড়াচ্ছিল ছোট্ট একটা মেয়ে ফুল নিয়ে,এই শীতের সকালে । বাচ্ছা মেয়েটার কথা গুলো খুব সুন্দর ছিল। তার কাছে ছিল বকুল ,গোলাপ । আমার সাথের জন তাকে বললো , "ফুল নেব তবে একটা শর্ত , তুমি যদি আমাকে অন্য কোন ফুল এনে দিতে পারো।"
মেয়েটা বললো,"অন্য কি ফুল??? কোথা থেকে আনবো?"
সে বললো,"তা তো আমি জানি্না।"
মেয়েটা তখনও আমাদের সাথে সাথে আসছিল আর পার্কে লাগানো বিভিন্ন ফুল গাছের ফুল দেখিয়ে বলছিল,"ভাইয়া,এটা? এটা?"
আর আমার সাথের মানুষটি মুচকি হেসে না বোধক মাথা নাড়ছিল।
আমি হাঁটছিলাম তাদের দুজনের চেয়ে অনেক খানি সামনে,আর মাঝে মাঝে মাথা ঘুরিয়ে দেখছিলাম তাদের।

কিছুক্ষণ পর মেয়েটা একটা ছোট গাছের নিচে সাদা একটা ফুল পড়ে থাকতে দেখলো আর দৌড়ে গিয়ে ওটা নিয়ে এল তার কাছে,আর সেও ফুলটা নিল।
বললো,"কত দেব???"
মেয়েটা বললো,"২টাকা"
সে তার মানি ব্যাগ থেকে , ৫টাকা দিল। মেয়ে টা এত খুশি হল :)
সে দৌড়ে গেল পার্কের বাইরে দাঁড়িয়ে থাকা দুটো মহিলার কাছে। তার মধ্যে একজনকে হাত ইশারা করে আমাদের দেখাচ্ছিল,আর তার ৫টাকার নোটটি ও মেলে দেখালো।

ফুলটি নিয়ে মানুষটা আমাকে দিল । আর বললো,"নিন,অনেক অনেক খুঁজে খুঁজে আপনার জন্য নিলাম।" আমিও হেসে ফুলটা নিয়ে তাকে ধন্যবাদ দিলাম,আর বাইরে মেয়েটির দিকে তাকালাম। সেও তাকিয়ে বললো,"আমার এমন বাচ্চা দের খুশি করতে পারলে ভাল লাগে।"
তার কথা টা আমারও ভাল লেগেছিল।

সব সময়ই আমি একটু কম কথা বলি,সেদিনও তার ব্যতিক্রম ছিলনা। আর মন ভাল লাগছিলনা,বারবার ই মনে হচ্ছিল , আমার সমস্যা সমাধানের জন্য আমি এই মানুষটিকেও কষ্ট দিচ্ছি। আমি চুপচাপই ছিলাম বেশি কিন্তু সেও তার অভ্যাস মত কথা বলেই গেল ননস্টপ... :D

তাতে আমি একদমই বিরক্ত হইনি,বরং ভালই লেগেছিল। তার অদ্ভুত সব কথা,অদ্ভুত কিছু আচরণ, ছেলে মানুষি।
তার পরিবারের ও সে সবার ছোট। তাই তার নাম দিয়েছি "ছোটকু" :)
আমার চুপচাপ ভঙ্গিতে , বোবা মার্কা আচরণে সে বিরক্ত হয়েছিল কিনা জানিনা , সে দিনটা আমার সাথে কাটিয়ে তার কেমন লেগেছিল সেটাও আমি জানিনা ,তবে আমার ভাললেগেছিল :D

তার সাথে পরিচয় হয় আমার কম্পিউটার সারাতে গিয়ে। সে হল কম্পিউটারের চিকিৎসক :) সেইভাবে তিন দিন দেখা হল,টুকটাক কিছু কথা হল সেই তিন দিন। তার কথা ভাললেগেছিল,খুব সুন্দর করে কথা বলে সে। :)

এরপর থেকে কোন বিশেষ দিনেই কেবল তার সাথে মুঠো বার্তায় শুভেচ্ছা বিনিময় হত। আমিই প্রথম দিতাম।
এক বিজয় দিবসে আমার তাকে শুভেচ্ছা জানানো হল না,নিজের কিছু ব্যক্তিগত ঝামেলায় মন খুব খারাপ ছিল,এলমেলো ছিলাম কিছুটা। সে সেদিন প্রথম আমাকে মুঠো বার্তা পাঠাল।

সেই রাতেই হঠাৎ আমার খোঁজ নিতে সে প্রথম ফোন করলো আমাকে।
যেহেতু খুব কানাকাটি করছিলাম তার কিছুক্ষণ আগে,স্বাভাবিক ভাবেই আমার কথায় বুঝে ফেলা সম্ভব কিছু একটা ঘটেছে। সেও বুঝে নিল।
খুব হাসালো যতক্ষণ কথা হল।

তারপরের দিন থেকেই আমার খুব দেখাশুনা করা শুরু করলো সে , নাস্তা করেছি কিনা,কি করছি, মন ভাল কিনা? যা প্রথম প্রথম একটু অন্যরকম লাগলেও পরের তিন চারদিনে ভাললাগছিল।
কারণ আমি এমনটায় অভ্যস্ত নই , কেউ কখনো আমাকে এভাবে সময় দেয়নি, খোঁজ করেনি আমি বেঁচে আছি না মরে গেছি! আর তার চেয়ে বড় কথা, আমি আমার মানুষটিকে ছাড়া আর কারো সাথে এমনটি করে মিশিনি আথবা কাউকে মিশতে দেইনি ।
ভালই কাটছিল তার সাথে দিনগুলো,তার মধ্যেই আমার একটা ঝামেলা হল,আর তার সমাধান হিসেবে তার সাথে একটা দিন কাটানো। শীতের একটা দিন :P


সেই শীতের দিন শেষে বিকেলে যখন ফিরে আসার সময় হয়েছিল আমার , তখন শীতের বিকেল বেলার নরম রোদে দাঁড়িয়ে সারাদিন নিজে হেসে যাওয়া আর অন্যকে হাসানো মানুষটা তার চাওয়া পাওয়া নিয়ে ,তার নিজেকে নিয়ে কিছু কথা বলেছিল।অদ্ভুত ভাললেগেছিল তখন আমার।

সারদিন যে মানুষটা হিহিহি করে পাশে হেঁটে হেঁটে হাসলো,আমাকে হাসালো তার মুখে ওমন সব কথা সত্যি খুব অন্যরকম লেগেছিল আমার।সে আমাকে নিয়েও বলেছিল কিছু কথা যা আমি কখনোই আমাকে নিয়ে সেইভাবে চিন্তা করিনি। সেই কথাগুলো আমাকে নতুন করে পথ চলতে , জীবনটাকে সুন্দর ভাবতে সাহায্য করেছিল । আবার স্বপ্ন দেখার,অপেক্ষা করার একটা শক্তি পেয়েছিলাম আমি তার ঐ সব কথায়।

তারপর,অনেক সুন্দর একটা মন,খুব সুখি একটা ভাব নিয়ে প্রচন্ড শীতের সন্ধ্যায় ফিরে গিয়েছিলাম আমি । তার কথাতেই সেদিন সন্ধ্যায় নিতে পেরেছিলাম কিছু সিদ্ধান্ত,বলতে পেরেছিলাম কিছু জোড়ালো কথা । তার কারণেই আমি কিছুদিনের জন্য হলেও "জীবনটা খুব সুন্দর" এমনটা ভাবতে পেরেছিলাম।

আমার বন্ধুর সংখ্যা এক/দুজনের মধ্যে সীমাবদ্ধ । তারপরেও তাকেও আমি আমার বন্ধু করে নিয়েছিলাম সেইদিন থেকে , ভাবতে শুরু করেছিলাম আমার খুব ভাল বন্ধু হিসেবে, শুধু তাই এ নয়, যে রাতে সে আমকে প্রথম ফোন করে সে রাত তাকে আমার মনে হয়েছিল আমার জন্য আসা দেবদূত।

সে যাই হোক,
আজ খুব মনে পড়ছে সেই শীতের দিনটা,সেই সকালটা... :)
যদিও ছোটকু অজানা কারণে খুব কষ্ট দিয়েছে আমাকে , তারপরেও আমি আশা রাখি ছোটকু খুব ভাল থাকুক । :)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×