somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানেই থাকুন ভাল থাকুন

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক কারণে মনটা খারাপ থাকায় অনেক আগের নামিয়ে রাখা বাংলা মুভি দেখছিলাম,
নাম হল "প্রলয়" । মুভিটার প্লট এমন যে রাজনীতির আর ক্ষমতার অপব্যবহার ফুটিয়ে তোলা এবং তা থেকে মানুষকে মুক্ত করা,জনগণকে জাগিয়ে তোলা। মুভির প্রথম দিকে চলেছে সরকার পক্ষের নেতাদের বিভিন্ন অত্যাচার,ব্যাভিচারের চিত্র এবং মাঝামাঝিতে এসে যে এসবের প্রতিবাদ করছিল তাকে ক্ষমতাসিন লোকেরা মেরে ফেললো।

এমন সময় আমার মেজো বোন আমার ঘরের দরজা খুলে ঢুকলো, আর বললো, “আপু আপু কাফেলা করতো যে লোকটা তাকে না মেরে ফেলেছে।” আমি শোয়া থেকে উঠে ধপ করে বসে গেলাম,ভাবলাম কানে এয়ারফোন থাকায় ভুল শুনেছি।আমি এয়ারফোনটা খুলে ওকে, “কি কি” বলতেই আম্মু এসে বললো,“বৃষ্টি শুনেছিস, কাফেলার লোকটাকে গলা কেটে মেরে ফেলেছে , আজ রাত ই হয়েছে। একদম গুপীবাগের ঐ কেসটার মত।”
আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম,“পাশে বোন বলছিল,এই লোকটাই সব সময় তরিকত, ইসলাম নিয়ে সঠিক কথা বলতো,মাজার নিয়ে কথা বলতো, খুব স্পষ্টবাদী ছিলেন।”

আমি আমার মুভিটা “প্রলয়” আবার দেখা শুরু করলাম,কিন্তু এখন বারবার নুরুল ইসলাম ফারকীর চেহারা আমার চোখে ভাসছে।
মুভিটা শেষ করলাম কিছুক্ষণ আগে, অবশেষে থানা,পুলিশ, কেউ ঐ ক্ষমতাসীন মাস্তানদের কিছু করতে পারেনি মুভিতে, যারা ঐ প্রতিবাদীকে মেরেছিল তারই একজন ভালবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ তার সহকর্মী বৃদ্ধ লোক সেই ক্ষমতাসীন মাস্তানদের এক এক করে মারলো।

মুভিটা শেষ হতেই মনে হল,এর সাথে আজ রাতে ঘটে যাওয়া ঘটনার কিছু টা হলেও মিল আছে। মুভিটা শেষ হল আর খারাপ লাগাটা শুরু হল।
এবার রোজায় "কাফেলা" তে তার কি কি কথাতে যেন আমি আম্মুর সাথে বলছিলাম যে, “আমার কেমন যেন লাগছে, উনি এবার ওয়াহবীদের খুব করে বলছে একদম সত্যিটা বলছে কে জানে টিকে থাকে কিনা। (টিভির দিকে তাকিয়ে) এই যে আপনাকে কিন্তু বেশি দিন রাখবেনা,কম করে বলুন।এত স্পষ্টবাদী হওয়ার দরকার নেই ”
তিনি শেষ রোজায় বলেছিলেন, “সবাই ভাল থাকুন, ইবাদত করুন । কে জানে আগামী রোজা নসিব হয় কি না হয় ।”
তার কথাটা যেন কেমন সত্যি হয়ে গেল!

কি দেশে,কেমন দেশে বাস করছি জানিনা তবে এটা জানি, এখানে কারোর কোন নিশ্চয়তা, নিরাপত্তা কিছুই নেই। কে , কারা , কেন মেরেছে জানিনা তবে আমরা কোন একজনকে হারালাম......
তার মৃত্যটা এভাবে কাম্য নয়, এভাবে নয় অন্তত।

হয়তো আমাদের জীবনে মুভির মত কিছু ঘটবে না, হয়তো কেউ ওসব খুনিদের কিছুই করতে পারবে না কিন্তু যে বা যারা এসব করে বেড়াচ্ছে কোন না কোন একদিন তাদের তো কিছু না কিছু হবেই, এসব কিছুর ফল কোন একদিন তো পাবেই। দুনিয়াইতো একমাত্র স্থান নয়।
আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক প্রার্থনা করি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×