বুঝলে, তোমাকে আর পাওয়া হল না
কোন এক বর্ষার রাতে তোমার হাত ধরে ভিজব বলে
অপেক্ষায় ছিলাম তোমাকে পাওয়ার, তা আর হল না
একটা ভোরে, মেঠো পথে লাল একটা শাড়ি পরে
সূর্য এর মুখ বরাবর তোমার হাত ধরে হেটে যাবো পায়ে মাটি মেখে,
সেই অপেক্ষার আর কিছু হল না
পুরো একটা বই মেলা তোমার সাথে ঘুরবো, বই কিনবো,
এমন কত বইমেলা তোমায় পাবো বলে কাটিয়েছি
তোমায় আর পাওয়া হল না।
তোমার হাতে হাত রেখে সমুদ্রে পা ভেজাবো তার ঢেউয়ে।
সে স্বপ্ন নিয়ে কত রাত ঘুমিয়েছি, তোমায় চেয়েছি,
পাওয়া হল না আর তোমায়।
পহেলা বৈশাখগুলোতে লুকোচুরি আর মিথ্যের অবসান ঘটিয়ে,
তোমার দেয়া শাড়ি পরে, কপালে টিপ দিয়ে,
টিএসসি, ছবির হাট, চারুকলায় ঘুরবো
সেই চাওয়া আর পূরণ হল নাগো।
একটা ছোট্ট ঘরে তোমার সাথে সংসার পাতবো বলে,
রাগ, অভিমান আর ভালবাসায় বানানো চিলেকোঠায়
তোমাকে পাওয়ার অপেক্ষায় ছিলাম, পাওয়া হল না।
একটা শীতের সন্ধ্যে টিএসসি তে দু' জনে চা খেয়ে
শাহবাগ দিয়ে হেঁটে যেতে নিয়ে ফুলের দোকান থেকে
টুপ করে একটা হলুদ গোলাপ কিনে আমায় দেবে
সে জন্য তোমাকে পাওয়ার অপেক্ষায় ছিলাম, হলনা।
কোন একদিন পুরো ২৪টি ঘণ্টা তোমায় আমি কাছে পাবো,
তোমার সাথে থাকবো,
তোমার থেকে চলে যেতে হবে না সেই অপেক্ষায়
এমন কত কত মূহুর্ত ছিলাম, পাওয়া হল না।
কত যে প্রার্থনায়, মানতে, নিয়তে তোমাকে চেয়েছিলাম
তাই বুঝি তোমাকেই পাওয়া হল না।
তোমাকে আর আমার পাওয়া হল না অরণ্য।
চির অধরা হয়েই রয়ে গেলে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



