কোথায় আমাদের মাননিয়া শিক্ষা মন্ত্রি.......দেখুন আপনার শিক্ষকের কি অবস্হা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বয়স ৭০... মাথায় টুপি। লম্বা সাদা পাঞ্জাবিতে ঢাকা শরীর। বয়সের ভারে কিছুটা ন্যূব্জও। জীবন ও যৌবনের সোনাঝরা সময়টা গেছে জ্ঞান বিতরণের কাজে। শিক্ষকতার মহান দায়িত্ব শেষে জীবন-বিকালের পড়ন্ত সময়ে তার হাতে উঠেছে শাস্তির দড়ি। যে হাত দিয়ে হাজার হাজার ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলো বিলিয়েছেন, সে হাতে শুধু দড়িই উঠেনি, তাকে পিছমোড়া করে বেঁধে শত শত লোকের সামনে সারা গ্রাম ঘোরানো হয়েছে। ছেলের নেয়া টাকা পরিশোধ না করতে পারায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তৈয়ব মাস্টারকে এ শাস্তি পেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর চাঁদপুরের হাজীগঞ্জস্থ গন্ধ্যর্বপুর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৈশামুড়া গ্রামের রহমত উল্লার ছেলে আব্দুল্লাহ দুবাই যাওয়ার জন্য তৈয়ব মাস্টারের ছেলে মোস্তফাকে ২ লাখ ৫২ হাজার টাকা দেয়। আব্দুল্লাহ দুবাই গিয়ে বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয় এবং ২৬ দিন জেল খেটে দেশে ফিরে আসে। তার কাছ থেকে মোস্তফার নেয়া টাকা ফেরত না দিতে পারায় গত ৫ অক্টোবর আব্দুল্লাহ ও তার বাবা মিলে তৈয়ব মাস্টারকে পিঠমোড়া করে বেঁধে শতাধিক লোকের সামনে সারা গ্রাম হাঁটায়, চালায় শারীরিক নির্যাতনও। তৈয়ব মাস্টারের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, ই উপিসদস্য আশেক আলী ও স্থানীয় মাতব্বর জড়িত। অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ বলেন, ‘এ মর্মান্তিক ঘটনার সময় আমি পার্শ্ববর্তী পালিশারায় একটি সালিশ-বৈঠকে ছিলাম। মানুষ এখন অর্থপিশাচ হয়ে গেছে। এই বুড়ো লোকটাকে এভাবে শাস্তি দিলে কি সেই টাকাটা পাওয়া যাবে! কি লজ্জাজনক, তাও আবার বিশ্ব শিক্ষক দিবসে! লাঞ্ছিত এই প্রাক্তন শিক্ষকের জন্য সুবিচার চাই।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।