somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যারেঞ্জড ম্যারেজ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দৃঢ় বিশ্বাস, খুব কম সৌভাগ্যবানই আছেন যিনি তার ভালবাসার কাজকে জীবিকা হিসেবে বেছে নিতে পারেন। কিংবা জীবিকাটিকে ভালোবেসে ফেলতে পারেন। তবে আছেন, অনেকেই আছেন, যারা এ্যারেঞ্জ ম্যারেজের পর স্ত্রীকে ভালোবাসার মতো না-পছন্দের কাজটিকেও বেশ সুন্দর ভালোবেসে ফেলতে পারেন। বাকিদের নিয়েই আমার যত ভাবনা যারা ভালোবাসার কাজটিকে জীবিকা হিসেবে নিতে পারেনা আবার যে কাজটিকে জীবিকা হিসেবে বেছে নেয় তাকেও পুরোপুরি ভালোবেসে উঠতে পারেনা।

আমাদের দেশে বাংলাদেশ বিমানের একটি চাকরির জন্য জাতীয় ক্রিকেট দলকে উপেক্ষা করার নজির আছে। আমি নিশ্চিত বিমানের চাকরির চেয়ে তার ক্রিকেট মাঠটাই বেশী প্রিয় ছিল। কিন্তু ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নিজে হয়তো ততটা নিশ্চিত হতে পারছিলেন না যতটা নিশ্চিত ভবিষ্যৎ সরকারি একটা চাকরিতে। আমি দেখেছি প্রচন্ড রকম শিল্প-সংস্কৃতিমনা একটা ছেলেকে পরিবার অনেকটা জোর করেই চারুকলায় ভর্তি না করিয়ে বিবিএ-তে ভর্তি করালো। কারণ একটাই, পরিবারটা বুঝলো চারুকলার চেয়ে বিবিএ-র চাকরির বাজার ভালো! ছেলেটারও দুর্ভাগ্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদেই ভর্তি পরিক্ষাতেই উত্তীর্ণ হয়েছিল। আরও দুর্ভাগ্য সে শেষ পর্যন্ত বিবিএ-টাও আর কমপ্লিট করতে পারেনি। এবং ততদিনে তার শিল্পকলাও শিকেয় উঠেছে। কত কবিকে দেখা যায় ব্যাংকের হিসাব মেলাতে মেলাতে বলপয়েন্টের বল ফেলে দিতে।

এত কিছুর পরও আমি একজন আশাবাদীর মত বলতে চাই ভালবেসে যেমন চলে যেতে নেই, তেমনি ভালবাসার কাজটিকে একদম ভুলে যেতে নেই। সবসময় নক করে যেতে হবে-- আ্জই সেই দিন কিনা কিংবা এই ঘটনাই সেই ঘটনা কিনা। একদিন একটা অন্য সময় এসে বাকি সব পাল্টে দিতে পারে। বা একটা ঘটনা অন্য সব কিছুকে মিথ্যে করে দিতে পারে।

এবারের শাহবাগ আন্দোলনে দেখলাম শুধু শ্লোগান দিয়েও স্টার হওয়া যায়। শাহবাগ জাগরণ না আসলে হয়তো লাকি অনাবিস্কৃতই রয়ে যেত। কিন্তু লাকি বাকি সব কাজের পাশাপাশি তার ভালবাসার কাজটিও চালিয়ে গেছে। শাহবাগ যার পূর্ণতা দান করলো। এমন কোন ইভেন্ট জীবনে আসবেই বলা যায় না। তবে লেগে থাকলেই তো জেগে থাকবে আশা। বারাক ওবামা যদি কেবল শিক্ষকতা করেই সন্তুষ্ট থাকতেন তবে কে চিনত তাকে? গগণ হরকরা শুধু চিঠি বিলি করে জীবন কাটিয়ে গেলে হয়তো আমাদের জাতীয় সঙ্গীতও আসতো না, আর সেও হারিয়ে যেত কালের গহ্বরে।

ওয়ার্ক এবং ইভেন্ট এই দুই এর রসায়নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন অনেকে আছে যারা কেবল ওয়ার্ক করেই গেল। কিন্তু ইভেন্ট-এর দেখা পেল না। অথবা অনেকের কাছ দিয়ে ইভেন্ট ঘোরাফেরা করছে কিন্তু ওয়ার্ক-এর অভাবে রসায়নটা হলো না। যার এই দুইএর সমন্বয় হলো, তারই হলো। সুদানের দুর্ভিক্ষর ইভেন্ট আর কেভিন কার্টারের ওয়ার্ক-- একটা অসাধারণ রসায়ন হলো, ৫২’র ভাষা আন্দোলন আর গাফফার চৌধুরির ভালোবাসার কাজ--একটা অমর সৃষ্টি।

তাই আমিও চেষ্টা করি-- আজই কি সেই দিন? এই ঘটনাই কি সেই ঘটনা?

কেউ কোন দিন ভুলেও বলে নি আমি ভাল গাই। বরং যথাবিহিত সম্মান প্রদর্শণপূর্বক আমাকে নিবৃত্ত করার চেষ্টাই করা হয়েছে। তবুও আজই সেই দিন কিনা, এই ঘটনাই সেই ঘটনাই সেই ঘটনা কিনা যাচাইএর জন্য আমি ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ-এ নাম লিখিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি শুনে সাবা তানি ও শওকত আলি ইমন মার্জিত ভাবেই জানালেন আমি ছাত্র বেশ ভালো। আমার পড়ালেখাটাই আরও ভালোভাবে করা উচিৎ। আমি বুঝেছি এই ঘটনা সেই ঘটনা নয়। এবং নিজেকেও বুঝিয়েছি এটা তেমন বড় কোন ব্যাপার নয়। আদনান সামিকেও এরকম একটা রিয়েলিটি শো থেকে খুব সহজেই বের করে দেওয়া গিয়েছিল।

নতুন নাটকের জন্য নতুন পাত্র-পাত্রী প্রয়োজন। বিজ্ঞাপন দেখেই নিজের কিছু ছবি পাঠিয়েছি। প্রকাশনার জন্য নবিন লেখকের লেখা আহ্বান--আমি দু-চারটা পাঠিয়েছি। সংবাদ পত্রে প্রদায়ক প্রয়োজন--আমি নিজের নাম উঠিয়েছি তালিকায়। এসবই যে আমার ভালোবাসার কাজ তা হয়তো নয়। তবে যাচিয়ে দেখেছি এই ঘটনাই সেই ঘটনা কিনা। এই দিনই সেই দিন কিনা। I love tossing my luck.

আজকাল আমি সফলদের সপ্নগাথা, আমিই বাংলাদেশ টাইপ লেখা পেলেই পড়ার চেষ্টা করি।
এতক্ষণ যে চাপাবাজি করলাম তা ঐসব পড়ার ফল। কারণ সবাই সফলদের কথাই শুনতে চায়। এবং ব্যর্থদের কথা নিয়ে ব্যঙ্গ করে। আজ যদি আবাহনীর কোচ বলে বার্সাকে হারানো সম্ভব তবে সকলেই একে পাগলামী অথবা মাত্রাতিরিক্ত ডোজের কথাই বলবে। কিন্তু ক্লাব বিশ্বকাপ-টাপ জাতিয় কোন খেলায় যদি সত্যি হারিয়ে দেয় তাহলে অনেকেই সেই কোচের মধ্যেই একটা জন্মগত প্রতিভার কথা বলবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেগে ওঠার কথা বলবে এবং আরও অনেক কথাই বলবে। কাজেই আমি আমার কথার দায়ভার নিলাম এবং সেই দিনটি পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×