ঘরে ফিরে দেখি ঘুমিয়ে গেছে খোকা
পিতার প্রতিক্ষায় থেকে থেকে।
তার দীর্ঘ দিবসের সঞ্চিত কথা নিয়ে
পিতাকে বলবার জন্য;
তার পুঞ্জিত অভিমান নিয়ে
পিতার সাথে--
অভিমান, দু:খ, গল্প ও ভালোবাসা নিয়ে
খোকা ঘুমে নিরুদ্দেশ।
(বুকে যত ভালোবাসা, অভিমান, দু:খ ও জমানো কথা নিয়ে
সবাই একদিন ঘুমে নিরুদ্দেশ হয়;
যে জেগে থাকে দু:খ ও ভালোবাসায় তারই উত্তরাধীকার।)
প্রকৃতির কাছে শিশু শরীর সমর্পণ করে
বিছানায় পড়ে আছে অসহায়।
শরীর সমর্পিত, কিন্তু আমি জানি--
অন্তরে তার জেগে আছে শিশুর পিতা।
খোকা ঘুমালে পাড়া জুড়ায়।
অতৃপ্ত খোকার অন্তর,
পিতার পরান জুড়ায় না।
যে জেগে থাকে দু:খ ও অপরাধবোধ তারই সম্বল
৩০।০৯।২০১৫
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




