
একটা সময় ছিল যখন বিশ্বের প্রতি ১০০ টি মোবাইল ফোনের প্রায় ৫১-টিই ছিল নকিয়ার তৈরি! কোন একক কোম্পানির ৫০.৯০% মার্কেট শেয়ার! ভাবা যায়?
সেই মুঠোফোন কোম্পানি পরবর্তী অর্ধযুগেই টেক জায়ান্ট মাইক্রোসফট এর কাছে নিজেদেরকে বিকিয়ে দিতে বাধ্য হলো!
মাইক্রোসফট-এর কাছে বিক্রির ঘোষণা দেবার সংবাদ সম্মেলনে এসে নকিয়ার CEO অশ্রুসিক্ত নয়নে তার বক্তব্য শেষ করেন এই বলে যে--We didn’t do anything wrong, but somehow, we lost. আমরা ভুল কিছু করিনি, তারপরও, আমরা হেরে গেলাম!
বিজনেজ কেইস স্টাডি বা লিডারশীপ স্কিল নিয়ে কিছু বলা আমার অভিপ্রায় নয়। শুধু বলতে চেয়েছিলাম, হঠাৎ হঠাৎ নিজেকে নকিয়ার সেই CEO মনে হয়।
আমার ধারণা, প্রত্যেকটা মানুষের মনেই একজন করে "নকিয়ার CEO" বাস করে। যেই NOKIA-CEO মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে অশ্রুসিক্ত নয়নে বলতে চায়--I didn’t do anything wrong, but somehow, I lost. আমি কোন ভুল করিনি। কিন্তু আমি হেরে গেছি!
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



