somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সস-মিস

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোনের অপকার নিয়ে অনেক কথাই আমরা শুনি, কিন্তু পাত্তা দেই না। অতঃপর কোন একটা দৃষ্টান্ত মূলক অঘটনের পর আমরা কিছুদিনের জন্য নড়েচড়ে বসি।
***
আমরা শুনি, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না। আমরা মানি না।
অতঃপর কোন একটা দূর্ঘটনার পর আমরা সাময়িক সচেতন হই।

আমরা শুনি, কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাটবেন না। কথা আমরা কানে তুলি না।
অতঃপর কেউ ট্রেনে কাটা পড়ে, আর যারা বেঁচে থাকে তারা কিছু দিনের জন্য সাবধানে থাকে।

আমরা শুনি, খাবার সময় মোবাইল থেকে দুরে থাকুন। আমরা কথা শুনি না।
অতঃপর….
***
আজ সন্ধ্যায় আনারকলি মার্কেটের পেছনের সেই পুরনো 'ছা-ছপ-ছমুছা'র দোকানটিতে দাড়িয়ে দাড়িয়ে সমুচা-চপ খাচ্ছিলাম। আমার এক প্লেটে চপ, আরেক প্লেটে সস। পাশে দাড়ানো তরুণীটির দুই প্লেটও তাই।

তরুনীটি যখন তার শেষ চপটি হাতে তুলে নিলেন, তখন তার ফোন আসলো। তিনি একটু 'প্রাইভেটে' কথা বলার জন্যেই বোধহয়, খানিকটা ফাঁকে সরে গেলেন।

প্লেট খালি দেখে দোকানী তরুণীটির প্লেট দুটি নিয়ে গেলেন। ততক্ষণে আমার খাওয়াও শেষ। আমার এক প্লেট খালি, আরেকটির গায়ে এখানে সেখানে কিছু সস তখনও লেগে আছে।

আমি দোকানদারের কাছে টিস্যুর জন্য হাত পেতে আছি, এমন সময় তরুণীটি আবার ফিরে এলেন। তার এক হাতে তখনও সেই আধখাওয়া শেষ চপটি, আরেক হাতে ফোনটি কানে ধরা।

খুব রোমান্টিক কথা হচ্ছিলো বোধহয়। তিনি ফোনে কথা বলতে বলতেই নিঃসঙ্কোচে আমার প্লেটের গায়ে লেগে থাকা অবশিষ্ট সসটুকু সুন্দর করে তার চপ টি দিয়ে মুছে নিয়ে মুখে পুরে নিলেন!
***
আমি উপলব্ধি করলাম, কেন বলা হয়--খাবার সময় মোবাইল থেকে দুরে থাকুন।

আমরা তো কথা শুনি না। অতঃপর…কেউ যখন অন্যের প্লেটের সস খেয়ে ফেলে, তখন আমরা কিছুদিনের জন্য আরেকজনের প্লেট থেকে দূরে থাকি!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×