somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সপ্তাহ আগের এক দিন

১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগে একটা কাজে ধানমন্ডি গিয়েছিলাম। সময়ের একটু বেশী আগেই পৌঁছে গিয়েছিলাম। সময় কাটানোর জন্য তাই রাস্তার মোড়ের এক চায়ের দোকানে দাড়িয়ে চা পান করছিলাম।

হঠাৎ এক তরুণী এসে বললেন--মামা, একটা বেনসন লাইট দেন।

আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এখনকার মেয়েরা নিজেই তার ছেলে বন্ধুকে সিগারেট কিনে দেয়!

যুগ অনেক এগিয়েছে। বিশ্ববিদ্যালয় সময়ে আমাদের মেয়ে বন্ধুদের জীবনের প্রথম ও প্রধান লক্ষ্যই ছিলো ছেলে বন্ধুগুলোর ধূমপান ছাড়ানো। টিএসসি কিংবা মলচত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার মতো কতদিন আমাদের মেয়ে বন্ধুদের দেখা গেছে, ছেলেগুলোর কাছ থেকে জ্বলন্ত বা সযতনে সংরক্ষিত শলাকা উদ্ধার করে ধ্বংস করতে!

আর এখনকার মেয়েরা কিনা নিজেই তার ছেলে বন্ধুকে সিগারেট কিনে দেয়!

শুধু কিনে দিয়েই ক্ষান্ত হলেন না তিনি, বন্ধুর জন্য সিগারেটটায় আগুনও ধরিয়েও ফেললেন। এক কাপ চা খেতে খেতে আমি অবাক বিষ্ময়ে লক্ষ্য করলাম, ওমা, তরুণীটি তার ছেলে বন্ধুর জন্য কেবল সিগারেট কিনলেন না, ছেলে বন্ধুকে কেবল সিগারেট ধরিয়ে দিলেন না, বরং ছেলে বন্ধুর হয়ে পুরোটা সিগারেট তিনি নিজেই টেনে শেষ করে ফেললেন!

এক তরুণী ধূমপান করছেন, আর পাশে দাড়ানো আমি শুধু চা পান করছি, কেমন যেন অপুরুষ অপুরুষ লাগছিলো।

চায়ের দাম চুকিয়ে মানে মানে কেটে পড়লাম।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৬
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×