somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার দেশের সোনার ছেলেরা

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১জুলাই, বাংলাদেশের জন্য আজ বিশেষ একটি দিন। সারা দেশের সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোর ছেলে-মেয়েরা আজ প্রথম কলেজে যাবে। পা রাখবে উচ্চশিক্ষার প্রথম ধাপে। তাদের স্মৃতির মণিকোঠায় আজীবন লালিত হবে এই দিনটি।
কারা কারা আজকের এই দিনটিকে বিশেষায়িত করতে পেরেছে জানিনা। তবে, কুষ্টিয়া সরকারী কলেজের এইচ.এস.চি ১ম বর্ষের শিক্ষার্থীরা যে এই দিনটিকে জীবনে কখনো ভুলবেনা, তা নিশ্চিত বলা যায়।
নতুন ছাত্র-ছাত্রীদেরকে অডিটোরিয়ামে ডাকা হয়েছিল ওরিয়েন্টেশন এর জন্য। কিন্তু শিক্ষকগণ এটা ভুলেই গিয়েছিলেন যে, ছাত্র-ছাত্রীদের সাথে শুধু তারা পরিচিত হলেই হবেনা, ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদেরও পরিচয় করিয়ে দিতে হবে। তাদের এই ভুলের মাসুল দিতে হল শিক্ষক-ছাত্রছাত্রী উভয়কেই।
ছাত্রনেতাগণ মিছিল নিয়ে আসলেন; উপস্থিত সবাইকে অকথ্য ভাষায় গালাগালি করলেন; সাধ্যমত ভাংচুর চালালেন; অতঃপর কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিতও করলেন।
ছাত্রনেতাগণ, আপনারা কি বোঝেননা, এই সদ্য কৈশোরোত্তীর্ণ ছাত্র-ছাত্রী যারা এখনো রাজনীতির কিছুই বোঝেনা, তাদের মনে আজ যে ভীতির সঞ্চার হল, তা আজীবন ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এতে আপনাদের দলের প্রতি তাদের ঘৃণা বৈ কোন সহানুভূতি তৈরি হবেনা। আজ থেকে পাঁচ বছর পরে হয়ত এই ছাত্র-ছাত্রীদের ভোটেই আপনারা হেরে যাবেন। অথচ, ফলাফলটা কিন্তু সম্পূর্ণ উল্টো হতে পারত, যদি আজ আপনারা তাদেরকে সাদরে-সস্নেহে বরণ করে নিতেন।
তাই ভাইয়েরা, খুব খিয়াল কৈরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১:২১

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×