আতাউর রহমান আজ থেকে আর মুক্তিযোদ্ধা নন। একাত্তরে দেশমাতৃকার ডাকে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সিলেটের আতাউর। দেশ স্বাধীন করে ফিরলেও নিজে তেমন কিছু পাননি। বাংলাদেশ ব্যাংকে একটি ছোট্ট চাকরি পেয়েছিলেন কোনমতে। অবসরে দু চারটে ছাত্র পড়াতেন। সব সমাজেই কিছু পাগলাটে লোক থাকেন। নিজের খেয়ে পরের মোষ তাড়িয়ে বেড়ান। প্রচারবিমুখ মানুষটি নিজের মুক্তিযোদ্ধা পরিচয়কে লুকিয়ে রাখেন। তিনি জানেন এই সমাজে মুক্তিযোদ্ধার দাম নেই। তারপরও বিভিন্ন সংগঠন আত্মভোলা মানুষটিকে ডেকে নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা দিয়েছে।
আজ তার দুর্দিন। আতাউর রহমান আজ থেকে আর মুক্তিযোদ্ধা নন। একজন ছাত্রদল নেতা তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেখতে চাইছেন। হয়তো তিনি দেখাতে পারবেন, হয়তো পারবেন না। হয়তো তাকে লাঞ্ছিত হতে হবে। হয়তো তালতলায় তাকে নিয়ে কুৎসিত প্রচারণা চালানো হবে। আইজু গালাগালি করছে, অলৌকিক গালাগালি করছে, একজন মুক্তিযোদ্ধার উদ্দেশ করে অমি খুব অশ্লীল কিছু কথা বলে গেল (১৩ নং কমেন্ট)। মুক্তিযুদ্ধ বড় নয়, মুক্তিযোদ্ধাও বড় নয়, নিজেদের একজন লোকের মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে তা তারা সহ্য করবেন না। তাই একজন মুক্তিযোদ্ধা আতাউর রহমান আজ থেকে তুচ্ছ। একজন মুক্তিযোদ্ধা আতাউর রহমান আজ পিঁপড়ার সমান।
http://www.amarblog.com/arifjebtik/62961
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আমাদের ক্ষমা করবেন প্লিজ। আপনার অপমান দেখেও আপনার জন্য কিছু্ই করতে পারিনি।
আতাউর রহমান আজ থেকে আর মুক্তিযোদ্ধা নন, আজ থেকে তিনি পিঁপড়ার সমান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।