somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিতেই কোম্পানি আইন সংশোধন: মওদুদ

২৩ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ২৩ অক্টোবর: বেসরকারি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য সরকার কোম্পানি আইনের সংশোধন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয়ার জন্য সরকার যে আইন করতে যাচ্ছে, তাকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে মওদুদ বলেন, ‘‘এ আইন করা হলে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে এবং আইনের অপব্যবহার হবে। যার ফলে দেশে বিনিয়োগ কমে যাবে।’’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অলি আহাদের শোকসভায় তিনি একথা বলেন।

কোম্পানি আইনের সংশোধন না করতে সরকারের প্রতি আহবান জানিয়ে মওদুদ বলেন, ‘‘যারা সরকারকে এ আইন করার প্রস্তাব দিয়েছে তারা দেশের উন্নয়ন চায় না।’’

তিনি বলেন, ‘‘ডেসটিনি ও হলমার্কসহ সকল অর্থ লুণ্ঠনের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোক জড়িত। তাই এ কেলেঙ্কারিতে জড়িতদের রক্ষার জন্য প্রশাসক নিয়োগ দেয়ার আইন করছে।”

সরকারি দলের নেতা না হয় কোনো আমলাকে প্রশাসকের দায়িত্ব দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এ আইন হলে দেশের অর্থনীতি পশ্চাতমুখী হবে ও একটি বিপজ্জনক অবস্থার দিকে যাবে।’’

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×