বাঙলাদেশের জনগণকে জানতে হলে এবং এর মানচিত্র সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হলে শুধুমাত্র ১৯৭১ থেকে ২০১২ পর্যন্ত ইতিহাস জানাটা ভুল হবে। ইতিহাস জানতে হবে ১৭৫৭ সালের পর থেকে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হবার পরে কেন তা রদ করার আন্দোলন হলো। কারা সে আন্দোলন করেছিল। তারপর ১৯৪৭ সালে কেন পাকিস্তান হলো। এসব জানা দরকার। যখন তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে তখনই বর্তমানে দেশের মধ্যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদটা কমে যাবে। সঠিক ইতিহাস না জানার কারণে তরুণরা বিভ্রান্তির শিকার হয়। এবং দেশের মধ্যে দলাদলি এবং বিভেদ সৃষ্টি হয়। আবার ইতিহাস পড়তে হবে বামপন্থি ডানপন্থি এবং মুসলিম বিরোধী সব ধরণের ইতিহাসবিদদের লেখা ইতিহাস। এবং সে সব ইতিহাসে যদি মিথ্যাচারিতা থাকে, বিকৃতি থাকে তবে গভীর সত্যান্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে একটু চিন্তা করলেই সত্য-মিথ্যা পাঠকের চোখে ধরা পড়বে। যে দেশের তরুণশ্রেনী তার দেশের ইতিহাস জানে না, তার জাতির মনবেদনা জানে না সে তরুণশ্রেনী মৃতের মত। তাদের দিয়ে উন্নত ভবিষ্যত আশা করা বৃথা। আর তাদেরকে নিয়ে খেলা করে অসৎ প্রকৃতির রাজনীতিবিদ, বুদ্ধিজীবি এবং সাংবাদিকরা। অতএব তরুণশ্রেণী অসতের হাতের ঘুটি না হয়ে নিজেদেরকে ইতিহাসের জ্ঞানে সমৃদ্ধ করুন।
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।