somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিশক্তির ব্যবহার :

০১ লা জুন, ২০০৮ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতার জন্য দরকার দৃঢ় স্মৃতিশক্তি । স্মৃতিশক্তি দুর্বল হলে শিক্ষাজীবন কী কর্মজীবন সব জায়গায় প্রবল বাধার মুখোমুখি হতে হয় । এছাড়া হয়তো আপনি গত বছর ঘুরে আসা গ্রামটির কথা মনে করতে পারছেন না , পারছেন না ঘরের চাবিটা কোথায় রেখেছেন মনে করতে , প্রায় সময় কাজের বিষয়াদি ভুলে য়ান । ফলে জরুরি মুহুর্তে বিরক্তিকর সমস্যার সম্মুখীন হতে হয় । ভাবছেন এ অবস্থা থেকে কিভাবে নিজেকে মুক্ত করবেন । আমাদের স্মৃতিতে এধরনের ব্যাঘাত ঘটে মূলত স্মৃতিকে কম ব্যাবহারের ফলেই এ জন্য স্মৃতিশক্তি বৃদ্বি করার কোন বিকল্প নেই । স্মৃতিশক্তি বাড়ানোর কিছু কৌশল এখানে দেয়া হল ।

১. মানসিক ছবি তৈরি

মানসিক ছবি এবং এক ই সাথে ভাষিক গঠনের মাধ্যমে যে কোন তথ্যকে আমাদের মস্তিষ্ক নথিভুক্ত করে নেয় । যে তথ্যটি আপনি এ মুহুর্তে জানছেন তা মস্তিষ্কে নথিভুক্ত সময় এর মানসিক ছবি নাকি ভাষিক গঠন প্রাধান্য পাবে তা আপনার জানা শোনার ব্যাপ্তির উপর নির্ভর করে ।আপনি যদি আপনার ঘরের অথবা অফিসের চাবির কথা প্রায় সময় ভুলে যান তো চেস্টা করুন যেখানে চাবিটি সাধারনত রাখেন সে স্থানকে আপনার স্মৃতিতে অত্যধিক পরিচিত একটি স্থানের সাথে সম্পর্কযুক্ত রাখতে , তা হতে পারে রুমের টেবিলটা , যার পাশ দিয়ে দিনে আপনাকে অনেক বার যেতে হয় । এই কৌশল ব্যবহারের জন্য আপনি আপনার বাসস্থান এবং এর বিভিন্ন স্থান ব্যবহার করতে পারেন ।

২. যুক্তি খুজে দেখা

মস্তিষ্ক কার্যকারনত ভাবে কতগুলো বিশৃঙ্খল বস্তুর মধ্যে শৃঙ্খলতা আরোপ করে নেয় । তাতে মস্তিষ্ক প্রচুর স্মৃতির উপাদানকে দ্রুত ও সঠিকভাবে ব্যাবহার করতে পারে ।যে সব বিষয় বা বস্তুকে মনে রাখতে হবে তা যতই এলোমেলো হোক , তাদের মধ্য সম্ভবপর কার্যকারন শৃঙ্খলা খুজে বের করুন কিংবা কোন পূর্ব পরিচিত বস্তু বা স্থানের গঠন কাঠামোর সাথৈ এগুলোর মিল - অমিলের মধ্য দিয়ে সম্পর্ক করে একটা কাঠামোগত রুপ দেয়ার চেস্টা করুন । সুশৃঙ্খল বস্তুকে মনে রাখা অনেক সহজ ।

৩. শ্রেনীবিন্যাস করা

তথ্যের অনুক্রম সাজাতে আর একটি উপ্য় হচ্ছে বস্তুগুলোর শ্রেনীবিন্যাস করা উদাহরন স্বরুপ , দশ ডিজিটের একটি টেলিফোন নাম্বার নেয়া যাক । ০ - ১ - ৮ - ৫ - ৯- ৬ - ৩ - ২ - ৮ - ৭ এই ডিজিটগুলোকে দুটা করে জোড়া নিয়ে শ্রেনীবিন্যাস করলে মনে রাখার জন্য শুধু ৫টি জোড়া পাওয়া যাবে । ০১ - ৮৫ - ৯৬ - ৩২ - ৮৭ । একই উপায়ে , আপনাকে যখন অনেকগুলো বিষয় মনে রাখতে হবে , তখন শ্রেনীবদ্ব করা শুরু করুন । তাহলে যে কোন বিষয় মনে রাখা আপনার জন্য অনেক সহজ হয়ে পড়বে ।

৪. স্মৃতিগুলোর সংযোগ সাধন করা

নতুন তথ্য গুলোকে স্মরন রাখার জন্য যেগুলো আগে থেকেই স্মৃতিতে সংরক্ষিত আছে তার সাথে নতুন তথ্য গুলোকে তুলনা করে সংরক্ষন করতে হবে । যদি কোন তথ্য সম্পূর্ন নতুন হয় , তবে এর সাথে সম্পর্কিত কোন তথ্য মাথায় আছে কিনা সেটা মস্তিষ্ক দেখবে । এই প্রক্রিয়ায় পূর্ব পরিচিত মানুষ ,বস্তু , প্রতিরুপ , অথবা ধারনার সাথে নতুন বিষয় বা তথ্যকে যুক্ত করুন এবং পুরাতন তথ্যের সাথে এসব তথ্যের কি কি মিল রয়েছে তা দেখেই মস্তিষ্কে গাথা হয়ে থাকে । আপনি এই সয়ংক্রিয় মানসিক প্রক্রিয়াটি কোন তথ্য স্মরন করার জন্য ব্যবহার করতে পারেন । এটা বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ স্থাপনে আপনাকে সাহায্য করে যাতে একি সাথে স্মরন করার সুযোগ বাড়ায় । সংযোগের মাধ্যমে স্মতি সংরক্ষনের জন্য প্রয়োজন নিয়মিত চর্চা ।

৫. নানা বিষয়ের পুনরাবৃ ত্তি করা

আমরা যখন অদূর ভবিষ্যতের জন্য কিছু মনে রাখার চেস্টা করি আমরা তখনই সাধারনত কোন কিছু ভালোভাবে শিখি । অনেকদিন পর্যন্ত স্মরন রাখার জন্য মুখস্ত বিদ্যা সর্বোচ্চ পন্থা নয় । আমরা কোন কিছু শেখার পর দ্রুত তা ভুলতে শুরু করি । কয়েক ঘন্টার মধ্যেই আমরা এর ৭০ থেকে ৮০ শতাংশ বলতে পারি না । আপনার স্মৃতিতে কোন তথ্য ধরে রাখার জন্য কোন একটা বিষয় আপনাকে নিয়মিত কয়েক বার পাঠ করতে হবে । অনেক দিন মনে রাখার জন্য তথ্যগুলো পুনরাবৃত্তি করাই হল সবচেয়ে সহজ পথ । পুনরাবৃত্তি তথ্য গুলোকে মস্তিষ্কে দৃঢ়ভাবে স্থাপন করে ।

৬. যা জানলেন তা নিয়ে কথা বলা

আমাদের যে কারো এটা হতে পারে যে , আমরা বিকেলে একটা সিনেমা দেখলাম এবং কিছুদিন পর ভুলে ও গেলাম । এ রকম ভুলে যাওয়ার জন্য অনেককেই সর্তক থাকতে হয় । কোন সিনেমা বা বই সম্পর্কে মনে রাখার জন্য চমৎকার একটি পন্থা হচ্ছে এ সমাপর্কে কাউকে বলা । এটা নিয়ে কথা বললে তথ্য গুলো সহজে স্মরনে রাখা সহজ হয় .
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×