বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় মেরিন কর্পস ফোর্স প্যাসিফিক কমান্ডের (এমএআরএফওআরপিএসি) অংশগ্রহণে যৌথ অনুশীলন গতকাল থেকে সাভারে শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং সিভিক অ্যাকশন প্রোগ্রাম (এনক্যাপ)-২০১২ নামে এ অনুশীলনে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর ৪০ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সমসংখ্যক সদস্য অংশ নিচ্ছেন। মাসব্যাপী এ যৌথ অনুশীলন আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা, স্থানীয় জনসাধারণকে মানবিক সহায়তা প্রদান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ অংশদারিত্ব বৃদ্ধির চেষ্টাই এ যৌথ অনুশীলনের লক্ষ্য। এ যৌথ অনুশীলনের আওতায় সাভারের পলাশবাড়ী হাজী জয়েনউদ্দিন উচ্চবিদ্যালয়ের একটি ভবনের সংস্কারকাজ এবং বিদ্যমান ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ অংশদারিত্ব বৃদ্ধির চেষ্টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।