somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ কে অভিনন্দন :D

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর এবার চড়াও হয়েছেন সরকার সমর্থক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার বুয়েট ক্যাম্পাসে তাঁরা আন্দোলনকারীদের মাইক কেড়ে নেওয়া এবং প্রশাসনিক ভবনের দরজা ভাঙার চেষ্টা করেন। এ ছাড়া আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা।
১২টার দিকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে থেকে অবিলম্বে ক্লাস শুরুর দাবিতে ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের পরনে ছিল সাদা গেঞ্জি। উল্লেখ্য, শিক্ষকেরা কয়েক দিন ধরে কালো গেঞ্জি পরে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ছাত্রলীগের মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। তবে তখন শিক্ষকদের হস্তক্ষেপে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরে ব্যানার রেখে এসে ছাত্রলীগের কিছু কর্মী মারমুখী হয়ে প্রশাসনিক ভবনের সামনে মহড়া দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা প্রশাসনিক ভবনের দোতলায় উঠতে যান, যেখানে আগে থেকেই আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই অবস্থান করছিলেন। এ সময় আন্দোলনকারীরা প্রবেশপথের দরজা বন্ধ করে দিলে ছাত্রলীগের কর্মীরা দরজা ভাঙার চেষ্টা করেন। তাঁরা ইট দিয়ে দরজায় আঘাত করা ছাড়াও উপর্যুপরি লাথি মারেন। কিন্তু ভেতর থেকে শিক্ষার্থীরা দরজা আটকে রাখেন। এ সময় পুলিশও সেখানে যায়। ওপরে উঠতে না পেরে ছাত্রলীগের কর্মীরা নিচে এসে আন্দোলনকারীদের উদ্দেশে করে হুমকি দিতে থাকেন। তাঁরা অশ্লীল শব্দও ব্যবহার করেন। এ সময় শিক্ষকেরা তাঁদের শান্ত হতে বলেন। কিন্তু উত্তেজিত অবস্থায় তাঁরা কাউন্সিল ভবনের সামনে এক শিক্ষকের সামনে থেকে আন্দোলনকারীদের মাইক কেড়ে নেন এবং মাইক ব্যবহার করা রিকশাওয়ালাকে তাড়িয়ে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ঘুষি মেরেছে। উল্লেখ্য, বুয়েটে ছাত্রলীগের কমিটি নেই।
ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর চড়াও হওয়ার এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের কর্মীদের মধ্যে অনেকেই ছিলেন বহিরাগত। তাঁদের কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে আসা। এই অবস্থায় বেশ কিছুক্ষণ হুমকি-ধমকি দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যান।
বুয়েটকে ধংশের হাত থেকে রক্ষা করার পদক্ষেপ নেয়ায় ছাত্রলীগ কে অভিনন্দন জানাচ্ছি B-)
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×