ব্রাজিলে গুগল সিইও গ্রেপ্তার
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউটিউব থেকে বিতর্কিত রাজনৈতিক ভিডিও না সরানোর কারণে ব্রাজিলে গ্রেপ্তার হয়েছেন গুগলের ব্রাজিল অফিসের সিইও ফাবিও কোয়েলহো। মঙ্গলবার ব্রাজিলের একটি স্থানীয় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর, বুধবার সাও পাওলো থেকে কোয়েলহোকে গ্রেপ্তার করে ব্রাজিলের ফেডারেল পুলিশ। খবর ইয়াহু নিউজ-এর।
ব্রাজিলের মেয়র ইলেকশন নিয়ে ইউটিউবের আপলোড করা একটি বিতর্কিত রাজনৈতিক ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে কোয়েলহোকে। ইউটিউব থেকে ওই ভিডিও সরিয়ে নিতে ব্যর্থতার জন্য কোয়েলহোকেই দায়ী করেছে ব্রাজিলের আদালত।
কোয়েলহোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য ব্রাজিলে ইউটিউব বন্ধ রাখার আদেশও দিয়েছে দেশটির আদালত।
ইউটিউবে অন্যদের আপলোড করা ভিডিওর জন্য প্রতিষ্ঠানটি দায়ী হতে পারে না বলে আদালতে আপিল করেছে গুগল।
অন্যদিকে ইউটিউব থেকে ইসলামবিদ্বেষী ভিডিও নামিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় বিশ্বব্যাপী বিরুপ প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন