somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাই অভিমুখে এরশাদের নেতৃত্বে জাপা’র লংমার্চে যোগদিন সফল করুন।

১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কপি পেষ্ট ফ্রম বাংলানিউজ২৪.কম

আমার মনে হয় যতযাইহোক, দুই মহিলার আচল ছেড়ে এই মানুষটাকে একবার সুযোগ দেয়া উচিত। দুই মহিলার পাল্লায় আমরা এমনিতে মরছি, সুতরাং আর মরার কিছু নেই।

দেশের বর্তমান অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সামুর এক ব্লগারের একটি লেখা এখানে উল্লেখ্য- লেখাটির লিংক

টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদে ওই বাঁধ অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টা ২৭ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে এ লংমার্চ শুরু হয়। দেশের প্রধান বিরোধী দল নিজের এবং দলের ইসু ছাড়ার যেখানে দেশের জনগনের দূর্দশা বা নয্য দাবীর প্রতি কোন ইসু্তে একাত্ম হয়না। সেখানে এরশাদের কাছ থেকে জনগন আশার অলো দেখতে পাচ্ছে কিছুটা। কেউ যদি বলেন এরশাদ আজ একটা বলেন কাল আরেকটা বলেন আমি বলব সেটা কেন এটা আগে তলিয়ে দেখেন, দেশেল দুটি দল বারবারই এরশাদকে ব্যাবহার করছে। হয়রানিমুলক মামলা দিয়ে দুটি দলই তাদের সার্থ উদ্ধার করছে। আর এরশাদ গাঝাড়া দিয়ে উঠতে গেলেই এই দুটি দল তাকে ফাঁদে ফেলে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাদ্ধ করে। এই দুটি দল যদি এতই গনতন্ত্রে বিশ্বাস করে তবে এরশাদকে নিয়ে সংসদে যাওয়া উচিত ছিলনা। কেউ যুদ্ধ অপরাধীদেরকেও স্বাধীন দেশের সংসদে নিয়ে গেছে, আসলে ভন্ড কারা?

দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে এ লংমার্চে সহস্রাধিক গাড়ি অংশ নিয়েছে বালে পার্টি সূত্র দাবি করেছে।

বনানীর জাতীয় পার্টির কার্যালয় থেকে রওনা হওয়ার পর রাজধানীর কাচপুর ব্রিজে এক পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে এরশাদ বলেন, টিপাইমুখ বাঁধ আমাদের একটি জাতীয় সমস্যা।’

এ সমস্য নিরসনে তিনি সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বরাক নদী একটি আন্তর্জাতিক নদী। ভারত এই নদীতে একতরফাভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। ফারাক্কা বাঁধ দিয়ে একটি অঞ্চলের অনেক নদী মেরে ফেলা হয়েছে। একইভাবে টিপাইমুখ বাঁধ দিয়ে সুরমা, কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের নদীগুলো মেরে ফেলার চক্রান্ত চলছে।’

তিনি সবাইকে এর প্রতিবাদ করার আহ্বান জানান।

বহরে এরশাদের পরেই গাড়িতে সাবেক ফার্স্ট লেডি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি লংমার্চে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।

গাড়িবহরে রয়েছেন যথাক্রমে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এরপর ক্রমানুসারে আছেন প্রেসিডিয়ামের সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান, সম্পাদক মণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এরপরে রয়েছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সকাল ৬টা ৩৯ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে বনানীর দলীয় কার্যালয়ে আসেন।

পরে তিনি লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন। পরে সকাল ৭টা ২৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে লংমার্চের যাত্রা শুরু করেন।

তবে ঢাকা মহানগরী পুলিশের (ডিএমপি) অনুমতি থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত রুট মহাখালী ফ্লাইওভার, ফার্মগেট, হোটেল রূপসী বাংলার সামনে দিয়ে কাকরাইল হয়ে এগুতে পারেনি লংমার্চ।

পুলিশ বাধা দেওয়ায় লংমার্চ মগবাজার হয়ে কাকরাইলের দিকে রওয়ানা হয়েছে।

এ ব্যাপারে জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট এটিএম গোলাম মওলা চৌধুরী বলেন, অনুমতি পাওয়ার পর আমাদের নির্ধারিত রুটে লংমার্চ করতে না দেওয়া সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

লংমার্চে নির্ধারিত রুট ছিল মহাখালী ফ্লাইওভার, ফার্মগেট, হোটেল রূপসী বাংলার সামনে দিয়ে কাকরাইল হয়ে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে নরসিংদীতে যাওয়া। সেখানে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরপরে ব্রা‏হ্মণবাড়িয়া মোড়ে পথসভায় শেষ করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে তৃতীয় ও শেষ পথসভায় বক্তব্য রাখবেন।

শায়েস্তাগঞ্জ থেকে সোজা যাবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে দুপুরের খাবার শেষে বিকেল ৪টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।

এছাড়া অনির্ধারিত অনেক স্থানেই পথসভা হতে পারে। একইভাবে সময়ের অভাবে ব্রা‏হ্মণবাড়িয়া পথসভা বাতিল করা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সিলেটের জনসভা শেষে সার্কিট হাউসে রাতে থাকবেন এরশাদ। পরদিন সকাল ৯টায় জকিগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।

জকিগঞ্জে লংমার্চের শেষ জনসভায় বক্তব্য রাখবেন বিকেল ৩টায়। এ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ।

জনসভা শেষ করেই এরশাদ ঢাকার পথে রওয়ানা দেবেন বলে পার্টি সূত্র জানিয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে জানান, কাউকে ক্ষমতায় নেওয়া বা ক্ষমতা থেকে সরানোর জন্য এই লংমার্চ নয়। দেশের জনগণের বাঁচা মরার প্রশ্নে এই লংমার্চ। একে জনগণই সফল করবে।

পথে পথে জনতার ঢল টিপাইমুখ বাঁধ রুখে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের আওয়াজ ভারত সরকার উপেক্ষা করতে পারবে না। ভারত আমাদের ঐতিহাসিক পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের জনগণের ভাষাকে তারা মূল্যায়ন করবে।

১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×