somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ' বাঁধ নিয়ে প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে মামলা করবেন এরশাদ!

১০ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপাইমুখ অভিমুখে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের লংমার্চকে স্বাগত জানাতে ঘন কুয়াশা উপক্ষো করে রাস্তার দুই পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছে নরসিংদীতে।
যত এগুচ্ছে গাড়ির সংখ্যা বেড়ে ততই দীর্ঘ হচ্ছে টিপাইমুখ অভিমুখে জাতীয় পার্টির লংমার্চের গাড়ি বহর।

বরাক নদীতে ভারতের বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় পার্টির লংমার্চ নরসিংদীর বারৈচা বাসস্টান্ডে পৌঁছলে স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এখানে নারী নেতা-কর্মীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

শুভেচ্ছার জবাবে এরশাদ একটি অস্থায়ী মঞ্চে বক্তৃতায় বলেন, ‘টিপাইমুখে বাঁধ চাই না। টিপাইমুখ বাঁধ হলে মৎস্যসম্পদ নষ্ট হয়ে যাবে। জীবন-জীবিকার ওপর খারাপ প্রভাব পড়বে। এখন বসে থাকার সময় নয়, বাঁধ বিরোধী আওয়াজ তুলতে হবে।’

বিশেষজ্ঞদের বরাত দিয়ে এরশাদ বলেন, ‘এখানে বাঁধ নির্মাণ হলে যদি ভূমিকম্প হয়, তবে সিলেট জেলা ৮ ফুট পানির নিচে তলিয়ে যাবে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘টিপাইমুখ জাতীয় পার্টির সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা।’

এখানেও তিনি সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসে আলোচনার আহ্বান জানান।

এসময় এরশাদ বলেন, বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমি করা হচ্ছে। এখন টিপাইমুখে বাঁধ দেয়া হলে বৃহত্তর সিলেটও মরুভুমি হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো নদীর উজানে বাঁধ দেয়া বেআইনি। ভারত আইন অমান্য করলে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো। তিনি সরকার দলকে ইঙ্গিত করে বলেন, টিপামুখ নিয়ে ভারতকে আলোচনার টেবিলে না আনতে পারলে অনেক ব্যার্থতার সাথে জাতীয় আরও একটি ব্যার্থতা যোগ হবে।

জাতীয় সমস্যা নিয়ে কোন দলকে রাজনীতি না করার আহ্বান জানান পল্লীবন্ধু এরশাদ। এই সমস্যা সহ সব জাতীয় সমস্যা গুলো নিরসনে সবদলগলোকে ঐক্য হওয়ার আহ্বান জানান এবং সরকারকে জাতীয় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবদলের সাথে আলোচনার আহ্বান জানান।
তিনি বলেন জান দিব, তাবু টিপাইমুখে বাঁধ হতে দেবনা।

সকাল সাড়ে ৭টার দিকে বনানী দলীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির লং মার্চ শুরু হয়। এর নেতৃত্ব দিচ্ছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। লংমার্চের বহরে দুই হাজারেরও বেশি গাড়ি অংশ নিয়েছে।

তথ্য সূত্রঃ বিডি নিউজ২৪.কম, বাংলানিউজ২৪.কেম, প্রথম আলো, সময় টিভি, ইন্ডেপেন্ডেন্ট টিভি, একুশে টিভি, বাংলাভিশন, এটিএন নিউজ।


১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×