শৈশবের বন্ধু আজ অনেকটা দূরের হইয়া গেলাম ?!
হয়তো অর্থই সকল অনর্থ , নয়তো অংকটাই যোগ বা গুনের নয়, স্বার্থসিদ্ধ বিয়োগ বা ভাগের !!
অথবা বাস্তবতার নিষ্ঠুরতাকে পশ্রয় দিয়ে সোনলি শৈশব কৈশরের স্মৃতীগুলোকে কালের গহবরে ঠেলে দিলাম ।!
তবে আমি বলব ছুতে পারেনি আমাকে ঘৃণিত কোন স্বার্থ,
ভালোবাসার স্রোতেই আমি নাকানিচুবানি খাচ্ছি ,
স্মৃতির পাতা উল্টিয়ে দীর্ঘনিশ্বাস ফেলা ছাড়া আর যেন কিছুই করার নেই ।?
চঞ্চল মন আজ মৃত প্রায়,
অধিকার খাটাতে মন সহসাই যেন অক্কা পায়,
তাই কষ্ট চাপা দেয়ার কৃত্তিম সুখের এক ঘোরে আজ জীবনের বেলা গড়ায়।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




