দুঃখে ওপিঠে আমার নাম দেখে চমকে উঠেছিলাম হঠাৎ
আমার ভেতরের অন্য আমি-র জৌলুসে কত পথই না মাড়িয়েছি
বিভেদ ভুলে, আঁচল খুলে বিলিয়েছি সুধা সারা পাড়াময়
সময়ের কোপে সেই ভালবাসা পোড়া খয়েরের মত জন্মদাগ
ফেলেছে শোভনীয় আমার সব বাহুতে, উরুর গোপনে
কার সাথে বিবাদ করবো বলো
কাকে অসুখের দায়ভাগ দিয়ে প্রজাপতির গভীর সবুজ মেখে
অরণ্যে মেঘ জমাবো আর!
আমি তো জেনে গেছি
যা নিয়তি সামনে আমার-
নিজের শত্রু আমি, নিজেই বেকার
পথ কতটা বলো দুঃখ থেকে পালাবার!
২।
সবুজ সুখে
অবুঝ আমি
পেরুবো পাহাড়, দেখো
কোনো এক ভোরে
কুয়াশায় মাতাল যখন
ফিঙের লেজে টুপটাপ শিশির
মেখে;
আবারো ফেরাবো তোমায়
ফেরাবো সে দিন, অমলিন আমার স্মৃতিতে;
আসুক প্লাবন শত
রেখে যাক যতই ক্ষত
আমার এই ছোটার মোহ
রক্ত যতই ঝরুক, শক্ত ততই আমি
থামবো না কভু, তুমি দেখো........
উঠবো ঐ পাহাড়ে ঠিক
জ্বালবো আশার প্রদীপ
তুমি দেখে নিও-
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



