সময় আর আকাশ শেষে
জীবনের পুরানো কার্ণিশে বেহুলার ছাতা যেন উড়ে যায়
শব্দাবধী পেরুবো দুরন্ত তোরান তাই, মেঘেদের সাথে
এ দরকষাকষি, চলছে যেখানে স্বপ্নবিয়োগ; অন্নসমতা
ঝলসে উঠার আগের বিনম্র ঠেলে উঠা, এমন গলার মতন
বুকের সমান পলাতক অসুখে, সারারাতের সামনে আর
কোনো পর্দা নেই; শুধু কান খোলা শাঁ শাঁ!!
চরের সাদা কাশফুল, কালো মেয়ের ছলছল দল
বর্ষা আর বাদল নিয়েই তো কারবার তাদের; তারা
বুনো মোষ পোষে, তাদের হাসি গভীর ডিঙিনৌকায়
খুবঘন ছই, যাতে হেলান দিয়ে উল্কা্পাত দেখা যায়।
বেকুব আকাশে বৃদ্ধা চাঁদ, শবের পঁচা লোমে আবার সময়
বিভ্রমে ভৈরবীনিতম্ব ভিজিয়ে কলতলা উকি দেয় বটের ছাটের
একপেশে দেয়ালে, যেন পাড়ার সব শিশ্ন প্রবল উথ্থিত
এই বালাখানার ঠোটে।
এরপর যা যা ঘটে।
তুমি লিখে রেখ পুনরায় আমিও কাঁশফুল নেব একতোড়া
বাদলের বোনের তরুনী নাভী আরও গভীর হবে দ্বিপাক্ষিক
বিন্যাসে;
সংযত সমলিঙ্গের অবরোধে অবরুদ্ধ ফোকড়ে শুধু জোছনা গলবে অবিরল।
উৎসর্গ -- প্রিয় কবি আলাউদ্দিন আহমেদ সরকার কে, যার প্ররোচনায় এ শব্দমালার বেভুল সমন্বয়!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



