তুমি এত সবুজ কেন
পাতারাও তো এত সবুজ নয়
প্রবর্তিত সব লিরিক আত্মলীন
বিষ্ময়াবিষ্ট এবং শিরার মত
লোহুর মত সমসাময়িক।
তুমি এত অবুঝ কেন
শিশুরাও এতটা অবোধ নয়
আত্মতা ব্যক্তিবিশ্বে যে যাযাবর
শ্বাপদ ছড়িয়েছে তা ক্রমাগত মানুষের
সশ্রদ্ধায় স্থিতধী, শান্ত ও গম্ভীর।
বিরুদ্ধে মানে স্বেচ্ছাচার!
অকম্প্র যাতনার গা'য়ে এ কোন দাগ
শতচ্ছিন্ন বহুতল মনে পর্বতের হীম
তরল গলে মখমল যেন পরিহাসে
নিয়তির ঘোষিত দ্বারে সাম্প্রতিক তালা
আমার তোমার বিরহপ্রকরণ হৃদয়বাদী ভেলা
কবিরাও আজ দাবী রাখে তাই
এলোচুলের সন্ধ্যামালতীর সাথে
ঘুমাবে সারারাত।
তুমি এত অস্পষ্ট কেন
চওড়া পানার শাড়ীটা ঝুলছে দড়িতে
ঘোর নগ্নতায়
ঘোলাটে একাদশীকে মনে হচ্ছে তোমারই বহিরঙ্গ
আরাধনার সমার্থক নারীস্তোত্র
মন্ময় মন্তব্যে। দেহপন্থী মহলে
শারদীয় উর্দি আর
সাবালক মিছিল তোমাকে বিরাট কোন
বিতর্ক ভেবে প্রতিগামী কল্পনায়
শিশ্ন ঘষছে কাব্যক্ষতে।
তুমি তো নারীই শুধু
তুমি তো উপান্তে ঝুলবরষা
রাতের মত, তারার মত ভুলকূয়াশা
আকাঙ্খার মাতাল বাজুতে
সময় কুঠার;
এরও অধিক বস্তুবাদ
তোমায় করেছে আমারও অধিক
কাব্যবোধহীন
মন্ত্রসাধক
দ্বন্দ্বের বিরুপ আত্মবিদ্রুপ
নারীর বিপরীতে বিমর্ষতা
এ যেন এক অন্য বিপ্লব।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




