হলুদ রাতে
আমি আশাহত নই, লাল প্রভাতে যখন তুমি তড়পাও
বিবেকের মত, শনির মত; কালসাপ হয়ে
আমি দারুণ আশা বুকে নিয়ে মসৃণ কার্পেটে দাগ রাখি
ফেনাহীন তুষের মত শীতল অঙ্গার পোড়ে কামনার এসট্রেতে
শাখাহীন, ঝোপঝাড় পাতাহীন
কবিতা বোনে তিনজন কৃষক
বোধের শরীর ঘেষে যে নরম মেঘ তুমি দেখেছিলে
সেখানে কেউ কেউ উত্তেজক লালা ফেলে
ঘামচাটা, কামগন্ধভূক নারীর মত
যা কবিরও দৃষ্টি এড়িয়ে শুধুই ঘূর্ণিতে;
সম্ভ্রম মানে কি রোদভরা দিন!
সন্তাপ মানেই কি ভোরের আযান!
আমি অপেক্ষার জাল বুনি সেসব কৃষকমননে
যারা নারীরও উর্ধে লেলুপ বিপরীত বাসনায়
হয়তো বলতে পারো, বাসনার অন্তর্নিত অভিজ্ঞান যদি উপভোগই হয়
হে কবিসকল! তোমরা কি মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক নও!
আমি সাজিয়ে রেখেছি সে প্রতিউত্তর
আমার মনবাসনা টলেনি এত ক্রোধেও
যতই আঙুল তুলে বলো: আসামী!
আমিতো ভাসতে আসি নি
রঙের গোলকে মন চুবায়ে
শুধু পেটেভাতে কাঁদতে আসিনি:
কবিরা স্বপ্ন দেখে এমন
কবিতা এসব কৃষকের নিড়াণীর ফসল
নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডুলে মন
কবিতা তারই কামজ সঙ্গম!!
০৬/১১/২০১৩
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


