তোমাকে ভাবার সময়-
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেকদিন পর এক দীর্ঘ সময় পেলাম তোমাকে ভাবার
আমার ফুরসতের টুপির উপর ব্যস্ত কাকের পুরীষ,
তোমার ভাবনা তাই অপেক্ষিত ভোর, যে ভোরে রাত দেখা যায় কিছুটা,
যে ভোরে সূর্যর প্রথম আভায় শালিক উড়ে আসে-
যে ভোরে তোমাকে ভাবা যায় আরাম করে।
অনেকদিন পর তোমাকে ভাবলাম,
সেই মুখ যা আমার অতিচেনা সেখানেও ধন্ধ;
আমি তোমার ভ্রু জোড়া লাগানো ছিল নাকি আলাদা আলাদা
এ নিয়ে অনেকটা সময় কাটিয়ে সেই কামিজটা নিয়ে ভাবতে শুরু করলাম-
তখন তরুণীরা বেশ বড় বড় ফুলের প্রিন্ট কামিজ পরত,
ব্যাগি হাতা পছন্দ ছিল তোমার-
আমি কখনও তোমার শুধু বাহুমূলকেই ভালবেসেছিলাম,
অদ্ভুত এক যৌন-অনুভূতি শুভ্র কাশফুল মনে করিয়ে দিত
সহসা প্রেমে গোপন আবেগ এসে একাকার করে
আমার লজ্জা ভুলাত কখনও-
অনেকদিন পর তোমাকে মনে পড়ল
মনে পড়া থেকেই তো ভাবনার উপক্রম,
অফ হোয়াইটে তোমাকে মানাতো বলে তোমার চুলের ফিতাটাও ছিল
সে রঙের; আমি কত দিন বলতাম তুমি মেঘপরী-
তবে শরতের মেঘ, অবাক সাদা- তুমি খিলখিল করে হেসে উঠতে, আমি
এই সুযোগে চোখ বোলাতাম তোমার হাসিরও অধিক সৌন্দর্যে
যা পরাহত করেছিল আমার হৃদয়-
আজ অনেকদিন পর তোমাকে ভাবার সময় আমার ঘুম চলে এল-
অথচ অবাক ঘুমের ভেতরেও হুট করে চলে এলে তুমি।
সেই বেশবাসে;
তাহলে কি আমার ফুরিয়ে যাবার সময় হয়েছে বলে বিধাতা করুণা করে
তোমাকেও পুরে দেয় আমার অনাগত ঘুমে!
করুণা তোমার কাছে মিনতির মত ঝরে ছিল।
তোমার কাছেই ছিল আমার প্রার্থনা; তুমি কিন্তু করুণা করো নি তবুও!
২৭।০৬।২০১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।