হে স্বস্তি, হে ডুবে থাকা মেদুল তৃপ্তি তুমিও ছবিটা দেখ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
খুব আবেশে স্টারবাকসের কোল্ড মোকা খাচ্ছিলাম, যা চকলেট ফ্লেভারের!
একটু মাথা তুলে তাকাতেই ফর্সা যৌনবেদনময় মাংশল উরু,
রতিক্লান্তির পরেও যা রমণে প্রলুব্ধ করে ভৌত রিপু-
আহা! কতটা স্বস্তি এ জলদ জীবনে;
আজ পুরোটা গ্রীষ্ম লন্ডনকে উসকে দিয়েছিল সূর্যতাপে
বাহান্ন সপ্তাহের সবচে আকাঙ্খিত কিরণ
পার্কে শুধুই সাদাটে চামড়া, ফিতের মত বিকিনি খসা মসলিন
পাঁক খেয়েছে সানগ্লাসে অথবা লেমনাইডের বোতলে
কোথাও অনাকাঙ্খিত শোণিতের দেখা থাকার কথা নেই।
আহা! কতটা স্বস্তি এ জনপথে;
মাঝে মাঝে হরর মুভিতে জম্বির করাতে রক্তের ফ্যান্টাসি দেখি-
মৃত্যুটা খুব অ্যাডভেঞ্চার কিছু; দারুণ খেলার আপাতত ইন্টারভেল
যেন আবারও শুরু হওয়া সময়ের ফের।
এ নিশ্চিন্ত জীবন অনায়সে পেয়েছে অতুল সীমানা
কত কি হবে আগামী গ্রীষ্মে আবার!
২ বছর পরেই সিক্যুয়েল বের হলে পপকর্ণ ফুরাবে ত্রিমাত্রিক আবহে
খুব সূক্ষ্ম হবে তার প্রতিটি দৃশ্য
রক্তটা আরও লাল!
আমার এ নিকম্প ভ্রমণ কেঁপে উঠেছিল সন্ধ্যায়
এক ফটোগ্রাফে-
প্রথমে ভেবেছিলাম, হয়ত নতুন কোন মুভির স্থিরচিত্র
চমৎকার ইম্প্রেশন
মেকআপটাও হুবহু বাস্তব
কিন্তু- ক্যাপশন আমাকে থামিয়ে দিল;
সত্যিকারের মৃত্যু দেখা একটি বালিকার রক্তাক্ত মুখের ছবি ছিল সেটা;
আতঙ্কের ভয়াবহ নমুনা তার চোখের তারায়-
আমি শিউরে উঠলাম; আমি কেঁপে উঠলাম;
আমি কুঁকড়ে গেলাম অনিবার্য এক সমাপ্তির শিহরণে-
আমার হাতে মোকার বোতলটা দুলে উঠলো
আমার চোখে রমণ শুধুই ট্রাঙ্কের কালো চকচকে নল
আমার হৃদয়ে মৃত্যু লিখেছে নাম আতঙ্কের লাল হরফে-
হে স্বস্তি, হে ডুবে থাকা মেদুল তৃপ্তি
তুমিও ছবিটা দেখ, তুমিও ভাবো যে কোন সময় তোমার ভেতরের
যোগযন্ত্র এমন রক্তক্ষরণ আনতে পারে, যা খালি-চোখে দেখা যায় না!
২২ জুলাই ২০১৪
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।