তোমার প্রশ্ন ছিলঃ 'আমার সুখে থাকাকে কি তুমি হিংসে করো!'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
- - -
আমার অস্পষ্ট হিংসেরা আজ ম্লান, যেন
খুব দেরিতে ভোলা শোকের বিলুপ্ত কফিনে প্লাস্টিকের
ফুল রেখে শিয়রে চমকে উঠার ক্ষণে দূরতম তারার আলোয়
ক্ষমা করলো একদা ঠকে যাওয়ার ফিসফিসানিদের।
আমার ক্ষতির জমাখাতায় ক্ষমার জড়ুল-
পূর্ণ জোছনায়ও যে আঁচল দিয়ে মুখ ঢেকে রাখে
অত্যাচারের পিঁচুটি মখমল ঘুমে আনে অতিদ্রবন তামাশা।
দামী পুস্তকে মানী লোকজন লিখেছে খুব তত্ত্বকথা আর
হিসেবনিকাশ; 'মনে কর আমার যদি এমন হতো'
কেমন হতো তোমার, যখন ভবিতব্যের তুখোড় খাতায়
আজকের হিসাব-
দুঃখবোধ জানান দিয়ে যায়, পরাহত শোকের আগুন
কলম খুললে তাই উঠে আসে দ্রুততম আক্ষেপ
তোমার যা যা তা তোমারই থাক, আমি আমার উত্তাপে পুড়বো কিছুক্ষণ;
তাহলে তো আর হিংসেরা ডাকবে না কাতরতায়, বিষণ্ণ আঁধারে।।
২৯।০৭।২০১৪
১৩টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।