সময় তুমি কি ঘড়ির কাটার দ্রুত বয়ে যাওয়া বিষাদ, নাকি
আমারও বুকের তিল তিল নিযুত স্মৃতির ধুলোর শালবন! একটা একটা পাতা ঝরার মত দূর প্রবাস কিংবা দেশপ্রবাসে বিষন্ন মন ভার করে থাকা প্রেয়সীর অশ্রুবিন্দু!
সময়, তোমার রথের চাকায় কেন শুধু বারুদ আর মখমলের অবান্তর সমন্বয়, কালের শিরিষ কি শুধু দুঃখবাদ!
তবে এই যে বেচে থাকা, সুস্থির টলমল জলে পা ভেজানো- ভোরের কাককে কুয়াশায় হারিয়ে ফেলা, ব্যস্ত রাস্তায় অস্পস্ট তরুণীপিঠ, লাল চায়ের বাহাদুরিতে সন্দীপনের কোপ----
এসবই তো সময়! এসবই তো কাল, যা পেরুই তোমাদের ক্যালেন্ডারের মানচিত্রে; আমার কবিতায় নয়;
আমি তো শুধু শব্দভুক প্রহরে প্রতিটি নতুন ভোরকেই এক একটা সীমানা ভাবি, অতিক্রমের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

