
১।
তুমি কি করো এই রাতে-
যাকে মাঝরাত বলা যায়;
যখন মানুষ আর শরির কিছুটা নি:শ্বাস ফেলে আয়োজন করে বিশ্রামের-
তুমি চুপি চুপি এই মাঝলায় কোন আবহে পুড়াচ্ছো চোখের আকাশ!
আকাশের আকাশ থাকে- আকাশেরও আছে সাত স্তরের আসমান-
তোমার দৃষ্টি কোথায় পোড়াবে আজ!
কতটা দুরত্বে তোমার নক্ষত্রবিতান-
যখন মানুষ হয় নিহারিকা আর মানুষের শরীরে ভর করে উল্কার ফনা-
শব্দেরও বিপুল অগ্রহায়ণে নি:শব্দ খেলা করে অদ্ভুত আবহে-
তোমার পরিনত ঘুম আজ নিহারিকা হোক, উল্কার বাতাসে জারজ পৃথিবী-
নিরবছিন্ন আত্মার ঋণ ক্ষণিক কামনায় ঘুমেরও অধিক নি:শ্বাসে চুরি হোক বিভিন্ন মেঘে;
আমার সময় শুধু তোমার বালিশে রাখবো আজ।
২।
আমি আকাশ পাতাল ভাবছি বসে- অশান্ত বৈরাগ্যে
আমার ভাবনা-ছড়ি ঘুরিয়ে আমি বিষণ্ণ নৈরাশ্যে
দেখি, তুমি শুধু নেই
তোমার ছায়া অগোচরে একটু ছুঁয়ে দেই-
৩।
কারো কারো প্রতিউত্তর যেমন তোমাকে দিতে হয় নিয়ম করে-
আমার উত্তর তেমন নিয়মিত তুমি এড়িয়ে যাও, এটাই নিয়ম যেন-
আমি বলিনা অনিয়মিত তোমার উত্তরের আশা কতটা ভয়ানক আর সংবেদনশীল
পাছে তুমি জেনে যাও ঋদ্ধতা আমার- মনের মানবিক জড়তার বিষণ্ণতম রূপ যা
আশারও ব্যাপক জলাভূমে- কাল্পনিক চাষাবাদে;
তোমার উত্তরের মেরু আমার জন্য প্রবল ঝড় যেন- ব্যথা যেন মনোনীত।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



