somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার মেয়ে দারুণ ভুলভাল ছবি আঁকে, গল্প লেখে আর আবেগি হয়; একাকী!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বলেছিলাম, তোমার রহস্যময়তা নিয়ে একটা দারুন কবিতা লিখবো ভাবছি
তুমি প্রতিউত্তরে আমাকে বিভ্রান্ত করে অবাক হলে খুব-
কবিতা তো সাজানো বাগানে রঙিন পাতাবাহার নয়
খুব মনের মুগ্ধবেশের অপরূপ গনকপাথর
যা হৃদয়বেগের মায়াবী চিলেকোঠায় ভয়ে ভয়ে দাঁড়িয়ে
শব্দসঙ্গমে খুব নরম হয়, আর্দ্র হয়
তারপর নেমে আসে সিঁড়ি বেয়ে মধ্যাহ্নে অথবা রাতের সেই সময়ে
যখন, মানবীর শরীর হয় দেহফল
প্রেম-ভর করা কিশোরী অবোধ আঙুলে ভাবনানাটাই-এ পিচ্ছিল কন্ঠ রাখে
এক একটা অক্ষর বিলম্বিত জ্যাকেটে অপবিত্র শ্বেদ রাখে
দহনের বৈসাম্যের গড়ে উঠে কুয়াশার বর্তুল বিবেক
তখন কবিতা ধরা দেয়, বলে: স্বপ্নবোধের পরম্পরায় তোমাকে লেখা আমার
নিবেদন ততটা মোহনীয় নয়, অবাধ্য মাতাল শাসক শোকগাঁথা পুড়িয়ে
আমারও সমুদ্র ভরা তরঙ্গে একটা সস্তা পালতোলা ডিঙি ভাসিয়ে উজানে
যাবে, যেখানে মেয়েটি ভুলভাল ছবি আঁকে!

ছবি আঁকার ফাঁকেফুঁকে সে গল্প লিখতো যখন
তার কান্না ভরা গল্পমালা কখনও ভীত
কখনও বিশুষ্ক মেয়েটির কথা মনে করিয়ে দিত
রাত বাড়ার সাথে সাথে যে একাকী হয়, জোছনা আর
প্রগলভ নক্ষত্র পাশ কাটিয়ে সে কথা বলে জান্তব-জ্বীনের সাথে
চুমকী আবির ঝুমঝুম করে ছড়িয়ে দেয় অস্ফুট ভোরকথা
কিছুটা বিরাগ হয়ে, তোমার দিকে তাকাবে যখন
আমার এই পাড়ি দেওয়া মহাসময় অন্তিম রহস্যবর্তিনীর
ঠিক এই বিন্দুতে নিশ্চল থাকুক, তা চাইবার উৎপ্রেক্ষা
আমাকে ভোলাবে কবিতা না লেখার যাতনা।

তার বাক্তিগত সুখে কবির শোক মেশাতে চাই না আমি
তার অবাক পেন্সিলের আঁচড়কে ভুলভাল বলার দুঃসাহস যদিও
কবির ক্ষুদ্রতা তবুও কবি এভেবে প্রবোধ দেবে নিজেকে যে
মেয়েটি তার ছবি আঁকেনি কোন!
তুমি বলেছিলে- কবিতার ধরন কেমন হতে পারে,
আমার ভালো লাগায় কি মুল প্রেষণা নয়!
রবি ঠাকুরের চেয়ে যদি বিষ্ণু দে আমার ভালো লাগে তবে
আমি কি অগোত্রের মালতি ফুল অথবা শকুন্তলার ভুলে যাওয়া
দুষ্মন্ত হয়ে যাবো; কবিতা কি এতটা নির্মম হবে-
পাঠক কি অবাধ স্বাধীনতার নামে কবিকে করবে সম্ভ্রমহীন!
এসব দারুণ তর্কে তোমার মোবাইলের চার্জ ফিকে হয়ে এলে
তুমি উঠে যেতে, করুন বেহালায় তানপুরা বাজিয়ে বলতে-
আবারো কবিতা পড়বো, আবারো কবিতার মেয়ে হয়ে যাবো!

আহা! কবিতার মেয়ে, আহা! মধ্যরাত
সাঁড়াসী দিয়ে অক্ষর তুলে তুলে এক একটা পদ্য
কড়া লিকারের অবোধ বিষ্ময় খাটের তলায় থাক
ঝুম করে নামা বৃষ্টিতে তোমার চোখের পাপড়ি রাখো
আমি লতানো এক সানকি দেবো তোমার অশ্রু ভরে রাখার জন্যে
জমে জমে মুক্ত হবে সে অজস্র জলবিন্দু
আমার কবিতার পূণ্যি বিপুল অগ্রাহায়ণে মেঘনার পাড়ে বুনো
ফুল হয়ে রবে;

অতঃপর পরস্পর এই অভিজ্ঞান ঠোঙায় মুড়ে শেষ করি কবিতা-
বাধাহীন জীবন কবিতা আনে না, দেহটাকে আনে পোষাকে
শ্বাপদ তরু নিজেই শব্দ আবেগ বিষাদ আর খেয়ালে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×